advertisement

Nawazuddin Siddiqui: দীর্ঘদিন ধরে অত্যাচার, নৃংশসতা, বাড়িতে অত্যাচার, স্বামী নওয়াজের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

Last Updated:

Nawazuddin Siddiqui: সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ডেকেও পাঠিয়েছিল নওয়াজের স্ত্রীকে৷

ফাইল ছবি
ফাইল ছবি
মুম্বই: অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী মারাত্মক অভিযোগ তুললেন৷ নওয়াজের পরিবার ও তাঁর বিরুদ্ধে তাঁর স্ত্রীর অভিযোগ, দিনের পর দিন ভয়ানক অত্যাচার করতেন তাঁরা৷ আর সেই নিয়ে একটি অভিযোগ করলেও মুম্বইয়ের ভারসোভা থানার তরফ থেকে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে না, সে নিয়েও উষ্মাপ্রকাশ করেছেন তিনি৷ কয়েকদিন আগেই নওয়াজের স্ত্রীয়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন নওয়াজের মা, তারপরেই এল মারাত্মক অভিযোগ৷
সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ডেকেও পাঠিয়েছিল নওয়াজের স্ত্রীকে৷ তার বিরুদ্ধে অভিযোগ ছিল, মুম্বইয়ে একটি ছবির শ্যুটিংয়ে গিয়েছিলেন নওয়াজ, ফাঁকা বাড়িতে সেই সময়ে ঢুকে পড়েছিলেন নওয়াজের স্ত্রী৷ যদিও নওয়াজের স্ত্রী আলিয়ার অভিযোগ, প্রবল চাপ ও কূটনৈতিক চালে পড়ে এই অভিযোগ করা হয়েছে পুলিশে৷
advertisement
advertisement
আরও পড়ুন: বাজেট নিয়ে কি জ্যোতিষেই ভরসা রাখছে রাজ্য? দিন পরিবর্তন নিয়ে তুঙ্গে জল্পনা
তার পরে মুম্বই হাইকোর্টে একটি আবেদন করেন করেন নওয়াজের স্ত্রী৷ সেখানে তিনি নওয়াজের মা মেহরুন্নিসা সিদ্দিকির করা অভিযোগ বাতিল করার আবেদন জানান৷ এখনও পর্যন্ত আলিয়া মোট চারটি পৃথক অভিযোগ করেছেন৷ এর মধ্যে ভারতীয় দণ্ডবিধি ধারা ৫০৯ সেকশন ৪৯৮এ-তে অভিযোগ করা হয়েছে৷
advertisement
এর আগে পারিবারিক দায়িত্ব এড়ানোর অভিযোগ আলিয়া করেছিলেন স্বামী নওয়াজের বিরুদ্ধে৷ তিনি বলেছিলেন, শেষ চার বছর ধরে তাঁরা আলাদা আছেন এবং কখনও স্বামীকে দেখা করার কথা বললে সবসময়ই নওয়াজ সেটি এড়িয়ে যান৷ তিিন বলেছিলেন, ‘‘আমার সন্তানদের উপর খুব খারাপ প্রভাব পড়ছে৷ সবসময় ওরা জিজ্ঞাসা করে, বাবা কোথায়? বাবা কোথায় শ্যুটিং করতে গিয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nawazuddin Siddiqui: দীর্ঘদিন ধরে অত্যাচার, নৃংশসতা, বাড়িতে অত্যাচার, স্বামী নওয়াজের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement