advertisement

অভিনেতা মুকেশ রাওয়ালের রহস্যমৃত্যু, রেললাইন থেকে মিলল মৃতদেহ

Last Updated:

রেললাইনে থেকে উদ্ধার ছোট পর্দার অভিনেতা ও গুজরাতি নাটকের অভিনেতা মুকেশ রাওয়ালের মৃতদেহ ৷ মঙ্গলবার মুম্বইয়ে কান্দিভালি স্টেশনের পাশে রেল লাইনের উপর থেকে মুকেশের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ৷

#মুম্বই: রেললাইনে থেকে উদ্ধার ছোট পর্দার অভিনেতা ও গুজরাতি নাটকের অভিনেতা মুকেশ রাওয়ালের মৃতদেহ ৷ মঙ্গলবার মুম্বইয়ে কান্দিভালি স্টেশনের পাশে রেল লাইনের উপর থেকে মুকেশের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ৷ রমানন্দ সাগরের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘রামায়ণ’-এ বিভীষণের  ভূমিকায় অভিনয় করতেন মুকেশ রাওয়াল ৷ এই সিরিয়াল থেকেই তিনি জনপ্রিয় হয়েছিলেন ৷
এখনও পর্যন্ত মুকেশের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি ৷ তিনি আত্মহত্যা করেছেন নাকি দুর্ঘটনায় তার মৃত্যু হয়ছে তা এখনও স্পষ্ট নয় ৷
রেলের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিকভাবে মৃতদেহের কাছ থেকে এমন কিছু পাওয়া যায়নি যা থেকে তার পরিচয় জানা যায় ৷ তাকে শনাক্ত করা সম্ভব হয়নি ৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ এরপর তার পরিচয় জানতে মুকেশের ফটো বিভিন্ন থানায় পাঠানো হয় ৷
advertisement
advertisement
দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁ খোঁজ শুরু করেন ৷ মুকেশের জামাই তার খোঁজ করতে কান্দিভালি স্টেশনে আসেন ৷ আধিকারিকরা তাকে হাসপাতালে মৃতদেহ শনাক্ত করানোর জন্য পাঠায় ৷ ময়নাতদন্তের পর মুকেশের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় ৷
রামাষণ ছাড়াও তিনি বেশ কয়েকটি গুজরাতি সিনেমা ও টিভি সিরিয়ালে অভিনয় করেছেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অভিনেতা মুকেশ রাওয়ালের রহস্যমৃত্যু, রেললাইন থেকে মিলল মৃতদেহ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement