advertisement

Jeetu Kamal| ‘চিরদিনই তুমি যে আমার’-ই শেষ সিরিয়াল! দিতিপ্রিয়া সরতেই সিদ্ধান্ত জিতুরও? ভাইরাল নায়কের ভিডিও  

Last Updated:

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে দিতিপ্রিয়া রায়ের বদলে শিরিন পাল, জিতু কমল জানালেন এটি তাঁর ছোটপর্দার শেষ কাজ। দর্শক ও শিল্পমহল নজর রাখছে নতুন মোড়ে।

News18
News18
প্রায়ই শিরোনামে থাকে এই জনপ্রিয় ধারাবাহিক। তবে, এবার যেন ক্লাইম্যাক্স! প্রথমে প্রধান অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের হঠাৎ প্রস্থান, এরপর নতুন অপর্ণা হিসেবে নবাগতা শিরিন পালের আগমন—সব কিছুর মাঝেই বড় ঘোষণা করলেন ধারাবাহিকের নায়ক জিতু কমল। শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এই ধারাবাহিকই তাঁর ছোটপর্দার শেষ কাজ। এরপর আর কোনও টেলিভিশন সিরিয়ালে অভিনয় করবেন না তিনি।
দীর্ঘ বিরতির পরে ছোটপর্দায় ফিরেছিলেন জিতু। দিতিপ্রিয়ার সঙ্গে তাঁর জুটিও দর্শকের বিপুল সাড়া পেয়েছিল। টিআরপি-র তালিকায় ধারাবাহিকের পারফরম্যান্সও ছিল ধারাবাহিকভাবে ভাল। কিন্তু গত কয়েক মাস ধরে তাঁদের পারস্পরিক বিবাদ তীব্র আকার নেয়। একাধিক বার প্রযোজনা সংস্থা ও আর্টিস্ট ফোরামের বৈঠকেও সমাধান মিলেনি। অবশেষে শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে সিরিয়াল থেকে সরে দাঁড়ান দিতিপ্রিয়া। তাঁর জায়গায় অপর্ণা চরিত্রে নির্বাচিত হন থিয়েটার-প্রশিক্ষিত নবাগতা শিরিন পাল।
advertisement
advertisement
নতুন নায়িকা দলে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জিতুর সিদ্ধান্ত সামনে আসে। তাঁর কথায়, “আমার নামের পাশে ‘অভিনেতা’ লেখার সাহস দর্শকই দিয়েছেন। তাই তাঁদের সঙ্গেই এই সিদ্ধান্ত ভাগ করে নিচ্ছি। ‘চিরদিনই তুমি যে আমার’ ছোটপর্দায় আমার শেষ ধারাবাহিক। এরপর আর কোনও সিরিয়ালে অভিনয় করব না।” তিনি আরও জানান, চ্যানেল ও প্রযোজনা সংস্থা দু’পক্ষই তাঁকে নিয়ে বড় ঝুঁকি নিয়েছে, সেই চ্যালেঞ্জকে তিনি সম্মান করেন। ধারাবাহিক বন্ধ হলে টেকনিশিয়ানদের সমস্যার মুখে পড়তে হবে—এই কারণেই তিনি শেষ পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
advertisement

View on Threads

advertisement
সিনেমা ও ওয়েব সিরিজে ইতিমধ্যেই কাজ করছেন জিতু। ফলে তাঁর এহেন সিদ্ধান্ত ভবিষ্যতে বড়পর্দা ও ওটিটি-কেন্দ্রিক কেরিয়ার গড়ার ইঙ্গিত বলেই মনে করছে অনেকেই।
এই আবহেই পর্দায় হাজির হচ্ছেন নতুন অপর্ণা শিরিন পাল। শনিবার থেকেই তাঁকে দেখা যাবে ধারাবাহিকে। উজ্জ্বল কৌতূহলের মাঝেই নতুন নায়িকাকে স্বাগত জানান জিতু এবং দর্শকদের কাছে তাঁর অনুরোধ—শিরিনকে আশীর্বাদ ও সমর্থন জানাতে।
advertisement
দিতিপ্রিয়া-জিতুর অশান্তির জেরে ধারাবাহিক বহুদিন গল্পে বিরতি কিংবা কাঠামো বদলের মুখে পড়েছিল। দিতিপ্রিয়ার ইস্তফার পর নানা পরিচিত মুখের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত নির্বাচিত হয়েছেন নবাগতা শিরিন। তাঁর আগমনে গল্প কোন দিকে মোড় নেবে, এবং জিতুর শেষ টিভি-প্রজেক্ট হিসেবে এই ধারাবাহিক কেমন গ্রহণযোগ্যতা পায়—এখন সে দিকেই নজর দর্শক ও শিল্পমহলের।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jeetu Kamal| ‘চিরদিনই তুমি যে আমার’-ই শেষ সিরিয়াল! দিতিপ্রিয়া সরতেই সিদ্ধান্ত জিতুরও? ভাইরাল নায়কের ভিডিও  
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement