advertisement

পর্দার রাজন হবেন অভিষেক বচ্চন !

Last Updated:

পুলিশি হেফাজতে রাজন ৷ আর অন্যদিকে বলিউডি চিত্রনাট্যেও! আর সেই স্ক্রিপ্টই লিখে ফেলেছেন পরিচালক সঞ্জয় গুপ্তা৷ আর এই ছবির রাজন হবেন জুনিয়ার বচ্চন অভিষেক৷

#মুম্বই: পুলিশি হেফাজতে রাজন ৷ আর অন্যদিকে বলিউডি চিত্রনাট্যেও! আর সেই স্ক্রিপ্টই লিখে ফেলেছেন পরিচালক সঞ্জয় গুপ্তা ৷ আর এই ছবির রাজন হবেন জুনিয়ার বচ্চন অভিষেক ৷
শোনা গিয়েছে, এস হুসেন জাইদি-র লেখা ‘বাইকুল্লা টু ব্যাংকক’ উপন্যাস থেকেই অনুপ্রাণিত হয়ে চিত্রনাট্য লিখেছেন সঞ্জয় গুপ্তা৷ আর সেই চিত্রনাট্যকেই সঙ্গী করে সঞ্জয় খুব শীঘ্রই ফ্লোরে আনছেন পর্দার রাজন অভিষেককে৷
জুনিয়ার বচ্চন ঘরণী ঐশ্বর্যকে নিয়ে সঞ্জয় তৈরি করেছিলেন ‘যজবা’ ছবিটি ৷ এটাই ছিল ঐশ্বর্য-র কামব্যাক ৷ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এই ছবিটি ৷ এমনকী গুঞ্জনও রটে, সঞ্জয় নাকি ঐশ্বর্যকে সঠিক পরিমাণে পারিশ্রমিক দেননি ছবিটি করার পর ৷ তবে সে খবরকে উড়িয়ে দিয়েছেন গোটা ‘যজবা’ টিম৷ খবরে এসেছে, সঞ্জয় নাকি বানাতে চলেছেন ‘যজবা টু’-ও৷ তবে আপাতত সব ঠিকঠাক চললে, খুব শীঘ্রই ফ্লোরে দেখা যাবে ছোটা রাজনকে, থুড়ি রাজন বেশে জুনিয়ার বচ্চনকে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পর্দার রাজন হবেন অভিষেক বচ্চন !
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement