advertisement

Aamir Khan To Rhea Chakraborty: 'তুমি অসম্ভব সাহসী রিয়া...' জীবনের দ্বিতীয় অধ্যায়ের কথা প্রকাশ্যে আনলেন আমির!

Last Updated:

Aamir Khan To Rhea Chakraborty: ঘুরে দাঁড়ালেন রিয়া চক্রবর্তী। 'চ্যাপ্টার টু' টক শো দিয়ে শুরু হয়েছে তাঁর নতুন পথ চলা। সুস্মিতা সেনের পরে, এ বার আমির খান রিয়ার শোতে অতিথি হবেন

মুম্বই: ঘুরে দাঁড়ালেন রিয়া চক্রবর্তী। ‘চ্যাপ্টার টু’ টক শো দিয়ে শুরু হয়েছে তাঁর নতুন পথ চলা। সুস্মিতা সেনের পরে, এ বার আমির খান রিয়ার শোতে অতিথি হবেন। রবিবার শোটির প্রোমো মুক্তি পেয়েছে এবং এটি ট্রেন্ডিং হয়েছে। শো-এর ঝলকে দেখা যায়, আমির খান এবং রিয়া স্টারডম, চলচ্চিত্র, থেরাপি এবং কী ভাবে দুঃখ মোকাবিলা করতে হয় সে সম্পর্কে কথা বলেছেন। আমিরের সুন্দর চেহারার জন্য প্রশংসায় ভরিয়ে দেন রিয়া।
আমির বলছেন, “হৃতিক রোশন সুদর্শন, সলমন খান সুদর্শন, শাহরুখ খান তো লা জবাব! শুধু আমিই…”। রিয়া তখন বলেন, “তুমিও সুদর্শন। আমার মনে হয়, গোটা দেশ আমার সঙ্গে একমত হবে!” আমির তখন অনুযোগের সুরে বলেন, “সবাই আমার ফ্যাশন সেন্স নিয়ে মজা করে।” রিয়া জোর দিয়ে বলেন, “আমি কখনও বলিনি তুমি স্টাইলিশ।”
advertisement
advertisement
এক সময়ে কথাবার্তার মাঝে আমিরকে ভেঙে পড়তে দেখা যায়। একটু থেমে আবেগমথিত স্বরে তাঁকে বলতে শোনা যায়, “সেখান থেকে আমার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছিল…”। কী প্রসঙ্গে এ কথা বলছেন নায়ক, জানার জন্য উৎসুক হয়ে আছেন দর্শক। জানা যাবে শো দেখলেই। আমির আরও জানিয়েছেন, সিনেমা জগত থেকে দূরে সরে যাচ্ছেন তিনি।
advertisement
এর পরই দেখা যায়, রিয়াকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন আমির। অভিনেতা বলছেন, “তুমি অসম্ভব সাহসী… রিয়া!” প্রোমোটি শেয়ার করে রিয়া ক্যাপশনে লিখেছেন, “আমির খানকে স্বাগত জানাতে পেরে আমি রোমাঞ্চিত, একজন সত্যিকারের তারকা এবং একজন প্রকৃত বন্ধু। তাঁর স্টারডম, পিতৃত্ব, দুঃখ এবং আরও অনেক কিছু গভীরে জানার জন্য আমাদের সঙ্গে থাকুন।”
advertisement
২০২০ সাল। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ঝড় বয়ে গিয়েছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জীবনেও। সুশান্তের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রিয়া। সুশান্তের মৃত্যুতে রিয়াকে দায়ী করেছিল একাংশ। সুশান্তকে তিনিই মাদক সরবরাহ করতেন বলে অভিযোগ ওঠে। রিয়াকে গ্রেফতার করে মুম্বাইয়ের বাইকুল্লা জেলে রাখা হয় বহুদিন। ২৮ দিন পর জামিন পান রিয়া। সেই ঘটনার অভিঘাত কাটিয়ে উঠে অবশেষে পর্দায় ফিরলেন রিয়া। আমিরের সঙ্গে তাঁর এই  পডকাস্ট পর্বটির সম্প্রচার হবে আগামী ২৩ অগাস্ট।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aamir Khan To Rhea Chakraborty: 'তুমি অসম্ভব সাহসী রিয়া...' জীবনের দ্বিতীয় অধ্যায়ের কথা প্রকাশ্যে আনলেন আমির!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement