Aamir Khan Arijit Singh: পিছনে আমির খান! স্কুটি নিয়ে মাঝরাতে রাস্তায় ঘুরছেন অরিজিৎ সিং! ভাইরাল ভিডিও
- Reported by:Koushik Adhikary
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
Aamir And Arijit Singh: জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়িতে আসেন আমির খান, স্কুটিতে কলেজে যান, ব্যাডমিন্টন খেলেন ও ভিডিও ভাইরাল হয়। মুর্শিদাবাদে আমিরের সফর ঘিরে চর্চা তুঙ্গে।
জিয়াগঞ্জ, কৌশিক অধিকারী: দিনে নয়। মধ্যে রাতে অরিজিৎ ও আমির স্কুটি করে ঘুরলেন শহরের রাজপথ। গিয়েছেন অরিজিতের কলেজেও। যে ভিডিও ইতি মধ্যেই ভাইরাল। ইতিমধ্যেই নবাবের জেলা থেকে ছেড়ে গিয়েছেন আমির খান। তবুও আমির জ্বরে কাবু এখনও মুর্শিদাবাদ। জিয়াগঞ্জে আমির খানের উপস্থিতির স্বাদ এখনও তরতাজা। আমির খানকে দেখা যায় ঘুড়ি উড়িয়ে লাটাই হাতে। এছাড়াও পানের দোকানে দেখা মেলে আমিরের। এমনকি আমিরকে একঝলক দেখতে প্রায় প্রতিদিনই জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়ি আর রেকর্ডিং স্টুডিও ‘উত্তরণ’-এর গলির সামনে ছিল স্থানীয়দের উপচে পড়া ভিড়। আমির খান মুর্শিদাবাদ ছাড়ার পর প্রকাশ্যে এসেছে আমির ও অরিজিতের একটি ভিডিও ফুটেজ।
advertisement
অরিজিৎ সিংয়ের স্কুটির পিছনে করেই জিয়াগঞ্জের রাণী ধান্য কুমারী কলেজে ঢোকেন আমির খান। পর পর দশটি বাইক ঢোকে কলেজে। সূত্রের খবর, ইন্ডোর গেমস হলে ব্যাডমিন্টন খেলেছিলৈন প্রায় দেড় ঘণ্টা। ব্যাডমিন্টন খেলতে ভালবাসেন অরিজিৎ। তাই রাতেই সঙ্গী করে নেন আমির খানকেও। কিছু শ্যুট করেন এবং বেড়িয়ে যান কলেজ থেকে। এইমুহুর্তে ভাইরাল অরিজিৎ আমিরের সেই ভিডিও ফুটেজ।
advertisement
চলতি সপ্তাহেই মুর্শিদাবাদে এসেছিলেন বলিউড সুপারস্টার আমির খান। অরিজিৎ সিংয়ের বাড়িতে। কিন্তু আচমকা কেন মুম্বই থেকে জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে আসার দরকার পড়ল মিস্টার পারফেকশনিস্টের? এর উত্তর পেতে কম জল্পনা-কল্পনা হয়নি! তবে স্পষ্ট উত্তর এখনও অধরা! কেউ দাবি করেন, অরিজিৎকে ফের প্লেব্যাক গাওয়ানোর জন্য রাজি করাতে মুম্বই থেকে উড়ে এসেছিলেন আমির। কারও আবার দাবি, ‘মহাভারত’ ছবিতে গান গাওয়ানোর জন্য আমির এসেছিলেন। তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, অন্য একটি ছবির গানের জন্য অরিজিতের সঙ্গে দেখা করেছিলেন আমির। আমিরের মুর্শিদাবাদ সফরের কারণ যাই হোক, ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর উপস্থিতিতে মেতে উঠেছিল গোটা মুর্শিদাবাদ। আর অরিজিৎ সিংয়ের পিছনে আমির খানের ভিডিও এখন সমাজ মাধ্যমে ভাইরাল হতেই চর্চা তুঙ্গে ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Feb 07, 2026 11:59 AM IST









