advertisement

ঘর থেকে উদ্ধার হল ২৮ বছরের মহিলা পরিচালকের মৃতদেহ! কারণ অজানা

Last Updated:

সোমবার সকালে কেরলের তিরুঅনন্তপুরুমে তাঁর বাড়ি থেকে নয়না সুরয়ানের দেহ উদ্ধার করে পুলিশ ৷ কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হয়েছে এখনও জানা যায়নি ৷

#তিরুঅনন্তপুরম: নিজের বাড়ি থেকেই উদ্ধার হল মালায়ালম ছবির তরুণী পরিচালকের মৃতদেহ ৷ সোমবার সকালে কেরলের তিরুঅনন্তপুরুমে তাঁর বাড়ি থেকে নয়না সুরয়ানের দেহ উদ্ধার করে পুলিশ ৷ কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হয়েছে এখনও জানা যায়নি ৷ অটপসি রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে অনুমান ৷
২৮ বছরের নয়না বেশকিছু ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করেছেন ৷ জনপ্রিয় পরিচালক লেনিন রাজেন্দ্রন, কমল, জিঠু জোসেফ, ডঃ বিজুর সঙ্গেও কাজ করেছিলেন নয়না ৷ পাশাপাশি নিজেও ছবি পরিচালনা করেছেন ৷ ২০১৭-য় ‘ক্রসওয়র্ড’ ছবিটি পরিচালনা করেছিলেন নয়না ৷ বেশকিছু স্টেজ শো আর বিজ্ঞাপনের ছবিও পরিচালনা করেছেন তিনি ৷
পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই সুগারের চিকিৎসা করাচ্ছিলেন তিনি ৷ ওই অ্যাপার্টমেন্টে একাই থাকতেন নয়না ৷ এদিন তাঁর ফোনে বহুবার কল করে উত্তর না পেয়ে নয়নার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাঁর মা ৷ এরপরেই নয়নার বন্ধুরা ফ্ল্যাটে ঢুকে বেডরুম থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন ৷
advertisement
advertisement
নয়নার ঘনিষ্ঠদের দাবি, গত ১৪ জানুয়ারি পরিচালক লেনিনের মৃত্যুর খবরে ভেঙে পড়েছিলেন নয়না ৷ লেনিনের ছবি দিয়েই সহকারী পরিচালকের ভূমিকায় ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন নয়না ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ঘর থেকে উদ্ধার হল ২৮ বছরের মহিলা পরিচালকের মৃতদেহ! কারণ অজানা
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement