Lok Sabha Election 2024: 'মাস্টারপ্ল্যান' খেলে গেল! ঘাটাল ফের দেবেরই, হারের মুখে হিরণ! চমকে দেওয়া ব্যবধান
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Dev Wins: ঘাটালে বড় জয় তৃণমূলের। জয়ী দেব। লোকসভা ভোটে এবার তারকা কেন্দ্র ঘাটাল। দেব ও হিরণের লড়াইতে নজর ছিল গোটা বাংলার। বিজেপি প্রার্থী এবং সহকর্মী হিরণ তথা হিরণ্ময় চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী দেব।
পশ্চিম মেদিনীপুর: ঘাটালে বড় জয় তৃণমূলের। জয়ী দেব। লোকসভা ভোটে এবার তারকা কেন্দ্র ঘাটাল। দেব ও হিরণের লড়াইতে নজর ছিল গোটা বাংলার। বিজেপি প্রার্থী এবং সহকর্মী হিরণ তথা হিরণ্ময় চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী দেব।
সপ্তম দফা নির্বাচনের ভোট গ্রহণ সমাপ্ত। এবার ফলাফলের পালা। মঙ্গলবার সকাল থেকেই ভোট গণনাকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনা। এবারে ঘাটাল লোকসভায় দুই প্রার্থী, বিজেপির হিরণ ওরফে হিরন্ময় চট্টোপাধ্যায় এবং তৃণমূলের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব।
advertisement
advertisement
লোকসভায় পা রেখেই সবুজ আবির খেললেন ঘাটাল। লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী দেব। এই মুহুর্তে তিনি প্রায় ১ লক্ষ ২১ হাজার ভোটে এগিয়ে। পাঁশকুড়ার মেচোগ্রাম মোড়ে পাঁশকুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুমনা মহাপাত্র দেবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
লোকসভা ভোটে এবার তারকা কেন্দ্র ঘাটাল। ঘাটালে মুখোমুখি দেব এবং হিরণ। প্রার্থী ঘোষণার পর থেকেই সকলের নজরে ছিল দুই অভিনেতা তথা সহকর্মীর লড়াইয়ের উপর। ভোট গণনার ফলাফলে সকাল থেকেই দুই হিরোর হাড্ডাহাড্ডি লড়াই। তবে এখনও পর্যন্ত এগিয়ে দেব।
advertisement
সকাল থেকেই গণনায় দুই অভিনেতার হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। কখনও এগিয়ে থেকেছেন দেব তো কখনও হিরণ। প্রচারেও দেখা গিয়েছে জোর টক্কর। তবে শেষ হাসি হাসলেন দেব।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 04, 2024 4:47 PM IST










