advertisement

Dilip Ghosh: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বিপাকে দিলীপ, কমিশনে নালিশ জানাল তৃণমূল!

Last Updated:

অভিযোগ, মুখ্যমন্ত্রীর পরিবারকে জড়িয়ে এই মন্তব্য করেন দিলীপ৷ এর পরই বিষয়টি নিয়ে তৎপর হয় তৃণমূল নেতৃত্ব৷ 

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করায় বিজেপি নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল কংগ্রেস৷ বর্ধমান- দুর্গাপুরে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দিলীপ এই কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ৷ তারই প্রতিবাদে আজই কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল৷
অভিযোগ, মুখ্যমন্ত্রীর পরিবারকে জড়িয়ে এই মন্তব্য করেন দিলীপ৷ মেদিনীপুরের বদলে এবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করেছে বিজেপি৷ নতুন কেন্দ্রে প্রচার শুরু করেই ফের বেফাঁস মন্তব্য করেন দিলীপ৷
advertisement
advertisement
রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘শ্রীযুক্ত দিলীপ ঘোষ আপনি একজন সাংসদ। আপনাকে মাননীয় বলব কিনা তা নিয়ে সন্দিহান৷ একজন সাংসদ হয়ে একটা মহিলা তথা মুখ্যমন্ত্রী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করলেন। আপনি তার পিতৃ পরিচয় নিয়ে কথা বললেন৷ মানুষ আপনাকে ঘৃণা করে। সাবধান করা হচ্ছে নিজের গন্ডিতে থাকুন। এমন কথা বলবেন না। মহিলাদের বিষয়ে যে ভাষায় আক্রমণে শান দেন, তা মানুষ মেনে নেবে না৷ আগামী দিনে বুঝতে পারবেন বাংলার মানুষ কী বলবে।’
advertisement
কুণাল ঘোষ  বলেন, ‘ছি: দিলীপ ঘোষ ছি:…কী চাইছেন আপনারা? জনগণ আপনাদের পক্ষে নেই৷ আপনার দল আপনাকে মেদিনীপুর থেকে ঘাড়ধাক্কা দিয়ে বার করে দিয়েছে৷ নতুন, দলবদলু বিজেপি আপনাদের থেকে কেড়ে নিচ্ছে৷ সেখানে আপনি কথা বলার ক্ষমতা রাখেন না। হতাশা থেকে, মানসিক অবসাদ থেকে এই সব ভাষা বলছেন মমতা বন্দোপাধ্যায়কে উদ্দেশ্য করে৷ আপনার দল বলেছে, যাহ দিলীপ যাহ। তাড়িয়ে দিয়েছে আপনাকে। আর এই সব আপনি মমতা বন্দোপাধ্যায়কে বলছেন৷ সারা ভারতের মেয়ে মমতা বন্দোপাধ্যায়। আগে তাঁর উচ্চতায় উঠুন। আপাতত যাহ দিলীপ যাহ৷ ফুটিয়ে দিয়েছে আপনাকে আপনার দলের লোকেরা।’
advertisement
তৃণমূলের অভিযোগ পাওয়ার পরই তৎপর হয়েছে নির্বাচন কমিশনও৷ ইতিমধ্যেই দিলীপের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে জেলাশাসকের রিপোর্ট তলব করেছে কমিশন৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Dilip Ghosh: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বিপাকে দিলীপ, কমিশনে নালিশ জানাল তৃণমূল!
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement