Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের কত টাকা পাচ্ছেন আপনি? হাতে নানা নক্সার ঘট নিয়ে অভিনব প্রচারে তৃণমূল, দেখুন
- Reported by:Piya Gupta
- Published by:Shubhagata Dey
Last Updated:
Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তো আপনি? ভোট প্রচারে অভিনব কায়দা তৃণমূল কংগ্রেস কর্মীদের। দেখুন ভিডিও...
কালিয়াগঞ্জ: মহিলা ভোট টানতে ভরসা লক্ষ্মীর ভাণ্ডার! বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূলের মহিলা কর্মীরা। চৈত্রের দাবদহে পারদ যত বাড়ছে, লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকে তার উত্তাপও উর্ধ্বমুখী। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বরুণা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গ্রামে চলছে অভিনব প্রচার। তীব্র গরমকে উপেক্ষা করে ভোট প্রচারে নেমেছেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা ব্লক তৃণমূল কংগ্রেসের নেত্রী দীপা সরকারের নেতৃত্বে একদল মহিলা তৃণমূল কর্মী।
ইতিমধ্যে রাজ্যের মহিলারা ৫০০-১০০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডার হিসাবে প্রতিমাসে পাচ্ছেন। লোকসভা নির্বাচনের আগেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এ বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে বাজেটে। যা চলতি মাস থেকে মহিলারা ১০০০-১২০০ টাকা প্রতিমাসে ভাতা হিসেবে পাচ্ছেন।
আরও পড়ুনঃ এতদিন ছিলেন ধরা-ছোঁয়ার বাইরে, কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রানিমা প্রচারে বেরিয়ে যা করলেন…! মুহূর্তে ভাইরাল
এ বার নির্বাচনী প্রচারে লক্ষীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধিকে হাতিয়ার করেই হাতে মাটির লক্ষীর ভাণ্ডার এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রায়গঞ্জে লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর ছবি নিয়ে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন তৃণমূলের মহিলা কর্মী-সমর্থকরা।
advertisement
advertisement
এ দিন প্রচুর সংখ্যক মহিলাকে দেখা গিয়েছে গ্রামে প্রচারে। মিছিলের সম্মুখভাগে দেখা গেল লক্ষ্মীর ভাণ্ডার হাতে লক্ষ্মীর সাজে বেরিয়েছিলেন এলাকার মহিলারা। মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের মাটির ঘট হাতে নিয়ে আবীর খেলেন, মিষ্টিমুখ করান এলাকাবাসীদের। নির্বাচনী প্রচারে বিভিন্ন সময় একাধিক রাজনৈতিক দলের প্রচারের মাধ্যম হিসেবে ভিন্ন রূপ দেখা গেল। হাতে মাটির লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দুয়ারে দুয়ারে প্রচারে আদতে কতটা সাড়া পড়বে, তা সময় বলবে।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 10, 2024 6:32 PM IST










