advertisement

Prashant Kishor: ভোটের ফলে শিক্ষা হয়েছে, ভুল স্বীকার করে মুখ খুললেন প্রশান্ত কিশোর!

Last Updated:

প্রশান্ত কিশোরের দাবি ছিল, বিজেপির আসন সংখ্যা অন্তত ২০১৯ সালের ৩০০ অথবা তার উপরে থাকবে৷

ভুল স্বীকার করলেন প্রশান্ত কিশোর৷
ভুল স্বীকার করলেন প্রশান্ত কিশোর৷
নয়াদিল্লি: তিন বছর আগে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রায় অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়েছিলেন৷ ফলে এবার যখন লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের আগেই বিজেপি এবং এনডিএ-র একতরফা ফলের ভবিষ্যদ্বাণী করেন ভোট কুশলী প্রশান্ত কিশোর, তখন তা নিয়ে তুমুল আলোড়ন তৈরি হয়েছিল৷ শেষ পর্যন্ত অবশ্য প্রশান্ত কিশোরের সেই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়েছে৷ বিজেপি তো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তিনশোর আগে থামতে হয়েছে এনডিএ-কেও৷
নিজের এই ভুল ভবিষ্যদ্বাণীর পর প্রথম বার মুখ খুললেন প্রশান্ত কিশোর৷ ভোট কুশলী স্বীকার করে নিলেন, সংখ্যা উল্লেখ করে ভোটের ফলের পূর্বাভাস দেওয়া ভুল হয়েছিল তাঁর৷ ভবিষ্যতে তিনি আর এই ভুল করবেন না বলেও জানিয়ে দিয়েছেন প্রশান্ত কিশোর৷
advertisement
advertisement
প্রশান্ত কিশোরের দাবি ছিল, বিজেপির আসন সংখ্যা অন্তত ২০১৯ সালের ৩০০ অথবা তার উপরে থাকবে৷ তামিলনাড়ু, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বিজেপি অপ্রত্যাশিত ভাল ফল করবে বলেও দাবি করেছিলেন অভিজ্ঞ এই ভোট কুশলী৷ শেষ পর্যন্ত অবশ্য বিজেপির দখলে এসেছে ২৪০টি আসন৷ এর পরেই প্রশান্ত কিশোরের করা ভবিষ্যদ্বাণী নিয়ে সমাজমাধ্যমেও কটাক্ষ শুরু হয়৷
advertisement
ভোটের ফল দেখে প্রশান্ত কিশোর অবশ্য দাবি করেছেন, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশে বিজেপির আসন সংখ্যা কমে যাওয়াতেই তাঁর ভবিষ্যদ্বাণী মেলেনি৷ ইন্ডিয়া টুডে-কে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন, আমার মতো অনেক ভোট কুশলীই একই ভবিষ্যদ্বাণী করেছিলেন৷ এখন আমরা নিজেদের কথা গিলতে বাধ্য হচ্ছি৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Prashant Kishor: ভোটের ফলে শিক্ষা হয়েছে, ভুল স্বীকার করে মুখ খুললেন প্রশান্ত কিশোর!
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement