advertisement

Lok Sabha election results 2024: নীতীশ-নায়ডুর হাতেই চাবিকাঠি? ইন্ডিয়া জোটের হয়ে মাঠে পাওয়ার, ফোন ঘোরালেন মোদিও

Last Updated:

লোকসভা ভোটের ঠিক আগে শিবির বদল করে এনডিএ-তে ফিরেছিলেন নীতীশ৷ তবে জেডিইউ নেতা কখন কার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন, তা আঁচ করা মুশকিল৷

নাইডুৃৃ-নীতীশকে ফোন পাওয়ারের৷
নাইডুৃৃ-নীতীশকে ফোন পাওয়ারের৷
নয়াদিল্লি: তাঁরা দু জনেই এনডিএ শরিক৷ কিন্তু দিল্লিতে সরকার গঠনের চাবিকাঠি আপাতত চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারের হাতে৷ ফলে এই দু জনের সমর্থন যেদিকে যাবে, তাঁরাই দিল্লিতে সরকার গঠনের পথে অনেকটা এগিয়ে যাবে তা স্পষ্ট৷
সূত্রের খবর, ইন্ডিয়া জোট সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি যেতেই নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে৷ ইন্ডিয়া জোটের পক্ষে এই দুই নেতাকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে এনসিপি নেতা শরদ পাওয়াকে৷ সূত্রের খবর, ইতিমধ্যেই নাইডু এবং নীতীশের সঙ্গে যোগাযোগ করেছেন পাওয়ার৷
advertisement
advertisement
অন্যদিকে সরকার গঠনের জন্য নীতীশ এবং নাইডুর ভূমিকা এখন কতটা গুরুত্বপূর্ণ, তা বুঝতে পেরে তৎপর হয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বও৷ সূত্রের খবর, এ দিন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷
লোকসভা ভোটের ঠিক আগে শিবির বদল করে এনডিএ-তে ফিরেছিলেন নীতীশ৷ তবে জেডিইউ নেতা কখন কার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন, তা আঁচ করা মুশকিল৷ ফলে নীতীশের পরবর্তী পদক্ষেপ নিয়ে কৌতূহল থাকছেই৷ ভোটের ফল প্রকাশের আগেই অবশ্য গত রবিবার দিল্লিতে পৌঁছন নীতীশ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক হয়েছে তাঁর৷
advertisement
নীতীশের দিল্লি যাত্রার পর থেকেই বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে তাঁর ইস্তফা দেওয়ার জল্পনাও শুরু হয়েছে৷ যদিও লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের ভাল ফলের পরে নীতীশ এনডিএ জোটের পক্ষেই থাকেন কি না, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন৷ জেডিইউ অবশ্য দাবি করেছে, তারা এনডিএ-তেই থাকছে৷
অন্যদিকে অন্ধ্রপ্রদেশে বিধানসভা এবং লোকসভা ভোটে জোট বেঁধেই লড়েছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং বিজেপি৷ তবে নীতীশের মতোই অতীতে এনডিএ-র সঙ্গ ছেড়েছেন নাইডুও৷ তবে কিছুক্ষণ আগেই টিডিপি-ও জানিয়ে দিয়েছে, তারা এনডিএ-র সঙ্গ ছাড়ছে না৷
advertisement
পাওয়ার নিজে এ দিন জানিয়েছেন, আগামিকাল দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়েছে৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে কথা হয়েছে৷ তবে চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারের সঙ্গে তাঁর কথা হয়েছে কি না, তা নিয়ে কিছু বলেননি পাওয়ার৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha election results 2024: নীতীশ-নায়ডুর হাতেই চাবিকাঠি? ইন্ডিয়া জোটের হয়ে মাঠে পাওয়ার, ফোন ঘোরালেন মোদিও
Next Article
advertisement
BJP Brigade Rally: কেউ সেলফি জোনে, কেউ মাতলেন ধামসা মাদলে! ব্রিগেডে মোদির সভা ঘরে রঙিন জমায়েত, বিপুল উচ্ছ্বাস বিজেপি সমর্থকদের
কেউ সেলফি জোনে, কেউ মাতলেন ধামসা মাদলে! ব্রিগেডে মোদির সভা ঘরে রঙিন জমায়েত, বিপুল উচ্ছ্বাস বিজেপি সমর্থকদের!
  • শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়েছে. রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মী-সমর্থকেরা মিছিল করে মাঠে পৌঁছেছেন. সেলফি জোন, রামচন্দ্রের সাজ, নাগাড়ার তালে মিছিল, বিশাল খাওয়া-দাওয়া—সব মিলিয়ে জমজমাট পরিবেশ.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement