advertisement

Mamata Banerjee: বাংলা নববর্ষে উৎসবের মেজাজে মুখ্যমন্ত্রী, পয়লা বৈশাখের সকালে চালসায় পদযাত্রা মমতার

Last Updated:

Mamata Banerjee: বাংলা বর্ষবরণ উৎসবে চালসায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে চালসা টিয়াবন এলাকা থেকে জাতীয় সড়ক ধরে পদযাত্রা শুরু করেন তিনি। মঙ্গলবাড়ি বাজার হয়ে চালসা গোলাই পর্যন্ত পদযাত্রা করেন। তাঁর পদযাত্রা ঘিরে রাস্তার দু’ধারে প্রচুর মানুষের জমায়েত হয়।

বর্ষবরণ উৎসবে চালসায় পদযাত্রা মমতার
বর্ষবরণ উৎসবে চালসায় পদযাত্রা মমতার
জলপাইগুড়ি: দোরগোড়ায় লোকসভা ভোট। ভোটপ্রচার পর্ব তুঙ্গে। রাজনৈতিক নেতা-নেত্রীদের ছুটির তাই অবকাশ নেই। পয়লা বৈশাখে বছরের প্রথম দিনেও তাই কালীঘাটের বাড়ি নয়, জলপাইগুড়িতে জনসংযোগে ব্যস্ত থাকলেন খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলা বর্ষবরণ উৎসবে চালসায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে চালসা টিয়াবন এলাকা থেকে জাতীয় সড়ক ধরে পদযাত্রা শুরু করেন তিনি। মঙ্গলবাড়ি বাজার হয়ে চালসা গোলাই পর্যন্ত পদযাত্রা করেন। তাঁর পদযাত্রা ঘিরে রাস্তার দু’ধারে প্রচুর মানুষের জমায়েত হয়।
advertisement
advertisement
নববর্ষের দুপুরে মুখ্যমন্ত্রীকে পুষ্পবৃষ্টিতে স্বাগত জানালেন স্থানীয় মানুষ জন। ‘দিদি’কে দেখে উলুধ্বনি দেন মহিলারা। বাজানো হয় ঢাকঢোল। মুহুর্মুহু ওঠে ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ শ্লোগান। পদযাত্রার মাঝে বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী।
advertisement
এদিন হালকা মেজাজে জনসংযোগ করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তবে রবিবরারের যে অভিনব পদযাত্রায় কোনও দলীয় পতাকা রাখা হয়নি। সর্বস্তরের মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত করতেই এই উদ্যোগ বলে দলীয় সূত্রে খবর।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata Banerjee: বাংলা নববর্ষে উৎসবের মেজাজে মুখ্যমন্ত্রী, পয়লা বৈশাখের সকালে চালসায় পদযাত্রা মমতার
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement