advertisement

Narendra Modi: ‘অ্যাকশন আরও তীব্র হবে..,’ দুর্নীতি নিয়ে এবার আরও বড় হুঙ্কার মোদি, ৪ জুনের পরেই কড়া ব্যবস্থা!

Last Updated:

মোদির তীব্র আক্রমণ, ‘‘কংগ্রেস ও তৃণমূল এক… কংগ্রেসের সাংসদ ও প্রার্থীদের কাছে নোটের পাহাড় পাওয়া যাচ্ছে। আমি আমার জীবনের এমন নোটের পাহাড় দেখিনি। এদের কাছে নোটের পাহাড়। তৃণমূল মন্ত্রীর কাছেও নোটের পাহাড়।’’

পুরুলিয়া: পঞ্চম দফা ভোটের আগে পুরুলিয়ায় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতোর সমর্থনে  প্রচারসভা সেরে গেলেন নরেন্দ্র মোদি৷ এদিনের সভা থেকে কংগ্রেস এবং তৃণমূলকে এক বন্ধনীতে রেখে আক্রমণ করেন তিনি৷ আগামী ৪ জুনের পরে নতুন সরকার করার অঙ্গীকারও করতেও দেখা যায় তাঁকে৷
তিনি বলেন, ‘‘৪ জুন কী হতে চলেছে দেখুন। মানুষের সুরক্ষা কবচে ইন্ডিয়া জোটের মুখোশ খুলে দেওয়া হয়েছে৷ ভোট ব্যাঙ্ক সুরক্ষিত করতে এরা সিএএ নিয়ে বিরোধিতা করছে৷ তৃণমূল মা মাটি মানুষের রক্ষা করবে বলে ক্ষমতায় এসেছিল। এখন মা মাটি মানুষের ভক্ষণ করছে টিএমসি৷’’
আরও পড়ুন: ভোটযুদ্ধে জমজমাট ওলন্দাজনগরী! চুঁচুড়ায় কতটা বাজিমাত করতে পারবে দীপ্সিতা? কোথায়ই বা দাঁড়িয়ে কল্যাণ
মোদির তীব্র আক্রমণ, ‘‘কংগ্রেস ও তৃণমূল এক…
advertisement
advertisement
কংগ্রেসের সাংসদ ও প্রার্থীদের কাছে নোটের পাহাড় পাওয়া যাচ্ছে। আমি আমার জীবনের এমন নোটের পাহাড় দেখিনি। এদের কাছে নোটের পাহাড়। তৃণমূল মন্ত্রীর কাছেও নোটের পাহাড়।’’
আরও পড়ুন: লকেট বনাম রচনা! তারকার কেন্দ্রে কোথায় দাঁড়িয়ে আছে ভোটের অঙ্ক?
তিনি বলেন, ‘‘আমি ২০১৪ সালে বলেছিলাম দুর্নীতিগ্রস্তদের ধরব। ২০২৪ সালে বলছি সমস্ত দুর্নীতিগ্রস্তদের জেলে ভরব৷ আমাকে গালি দিলেও এটা করা উচিত…গ্যারান্টি দিচ্ছি ৪ জুনের পর নতুন সরকার গড়ার পর এমন দুর্নীতিগ্রস্তদের জীবন জেলে কাটবে…৪ জুনের পর দুর্নীতিগ্রস্তদের উপরে অ্যাকশন আরও তীব্র হবে (বাংলায়)৷’’ এদিন আরও একবার দুর্নীতির টাকা সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Narendra Modi: ‘অ্যাকশন আরও তীব্র হবে..,’ দুর্নীতি নিয়ে এবার আরও বড় হুঙ্কার মোদি, ৪ জুনের পরেই কড়া ব্যবস্থা!
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement