advertisement

Yusuf Pathan-Irfan Pathan: ইউসুফের সমর্থনে ভোটের প্রচার ময়দানে এবার ইরফান, দাদাকে জেতাতে রোড শো করবেন বহরমপুরে

Last Updated:

তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে প্রচারে আসছেন তাঁর ভাই এবং আরেক তারকা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান।

ইউসুফের সমর্থনে প্রচারের ময়দানে ইরফান
ইউসুফের সমর্থনে প্রচারের ময়দানে ইরফান
বহরমপুর: বৃহস্পতিবার, ৯ মে বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে প্রচারে আসছেন তাঁর ভাই এবং আরেক প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার ইরফান পাঠান।
লোকসভা নির্বাচনে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র বহরমপুর ৷ এই কেন্দ্রে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ময়দানে নামিয়েছে তাদের তারকা প্রার্থী ইউসুফ পাঠানকে ৷
advertisement
প্রথমবার ভোটের ময়দানে নেমে ভালমতোই প্রচার চালাচ্ছেন ইউসুফ পাঠান ৷ এবার ভোটযুদ্ধে পাশে পেয়ে গেলেন ভাই ইরফান পাঠানকেও ৷ বৃহস্পতিবার বহরমপুরে দাদার জন্য বিভিন্ন জায়গায় রোড শো করবেন ইরফান ৷ এমনটাই খবর ৷ বহরমপুরে ৯ তারিখ আসছেন ইরফান ৷ এই খবর জানিয়ে ট্যুইটও করেন কুণাল ঘোষ ৷
advertisement
ইরফান পাঠানের আসার খবরে একদিকে যেমন বহরমপুরের তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা দিয়েছে, তেমনই তাঁকে দেখতে মুখিয়ে রয়েছেন এলাকার ক্রিকেট প্রেমীরাও।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Yusuf Pathan-Irfan Pathan: ইউসুফের সমর্থনে ভোটের প্রচার ময়দানে এবার ইরফান, দাদাকে জেতাতে রোড শো করবেন বহরমপুরে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement