advertisement

Lok Sabha Election 2024: জনসংযোগে বেরিয়ে হরিনাম সংকীর্তনে মেতে উঠলেন বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়

Last Updated:

Lok Sabha Election 2024: বৃহস্পতিবার বলাগড়ের ডুমুরদহ নিত্যানন্দপুরের ঝেরো মালপাড়ায় হরিসভায় আসেন লকেট চট্টোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি যোগ দেন হরিনাম কীর্তনে। গ্রামবাসীদের সঙ্গে মেতে ওঠেন হরিনাম গানে।

+
গ্রামবাসীদের

গ্রামবাসীদের সঙ্গে হরিনাম করছেন লকেট চট্টোপাধ্যায়

রাহী হালদার, হুগলি: একদিকে তমলুকে তৃণমূলের প্রার্থী দেবাংশুকে দেখা গেল হরিনাম সংকীর্তন করতে, ঠিক সেই দিনই হুগলি লোকসভার বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেও দেখা গেল হরিনাম করতে।
বৃহস্পতিবার বলাগড়ের ডুমুরদহ নিত্যানন্দপুরের ঝেরো মালপাড়ায় হরিসভায় আসেন লকেট চট্টোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি যোগ দেন হরিনাম কীর্তনে। গ্রামবাসীদের সঙ্গে মেতে ওঠেন হরিনাম গানে। এর পর বলাগড়ের চরকৃষ্ণবাটিতে সোলেমান সাধুর আশ্রমে গিয়ে পুজো দেন। সব শেষে শিশুদের ভোগ পরিবেশন করেন।
আরও পড়ুন : শুক্রবারও ঝড়বৃষ্টি ‘এই’ জেলাগুলিতে! কলকাতাও কি ভিজবে? কতদিন চলবে বসন্তের অকালবর্ষণ? জানুন বড় আপডেট
এই দিন লকেট বলেন, ‘‘আমি ঘুরছি। প্রচুর মানুষের আশীর্বাদ পাচ্ছি, বিশেষ করে মহিলাদের। তাঁরা রাস্তায় বেরিয়ে আসছেন। সন্দেশখালির ঘটনা তাঁদের নাড়িয়ে দিয়েছে। এই রাজ্যের কোনও উন্নয়ন হয়নি। সাধারণ মানুষের একমাত্র ভরসা নরেন্দ্র মোদি। দুর্নীতির ইস্যু পুরো বাংলাকে নাড়িয়ে দিয়েছে। তাই, মানুষ বিকল্প চাইছে।’’ লকেটের অভিযোগ, বলাগড় দুর্নীতির হাবে পরিণত হয়েছে। তাঁর দাবি, তিনি আবারও সাংসদ হলে দুর্নীতি মুক্ত হবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Election 2024: জনসংযোগে বেরিয়ে হরিনাম সংকীর্তনে মেতে উঠলেন বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়
Next Article
advertisement
Ranveer Singh: "কোনও সুপারস্টার আইনের উপরে নয়", কান্তারা কাণ্ডে রণবীর সিং-কে তীব্র তিরস্কার কর্ণাটক হাইকোর্টের
"কোনও সুপারস্টার আইনের উপরে নয়",কান্তারা কাণ্ডে রণবীর সিং-কে তিরস্কার কর্ণাটক হাইকোর্টের
  • রণবীর সিং কান্তরা ছবির 'দাইভা' দৃশ্যটি অনুকরণ করেছিলেন।

  • ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছিল এবং তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।

  • কর্ণাটক হাইকোর্ট সুপারস্টারে তীব্র তিরস্কার করেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement