advertisement

১৫ মার্চই ভোট ঘোষণা? বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর এরিয়া ডমিনেশন শেষের নির্দেশ কমিশনের!

Last Updated:

Assembly Election 2026: আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎপর নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতেই বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর এরিয়া ডমিনেশনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, আগামী ১৪ মার্চের মধ্যেই এই কাজ সম্পূর্ণ করতে হবে। এর পরেই রাজ্যে ভোট ঘোষণার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

১৫ মার্চই ভোট ঘোষণা? বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর এরিয়া ডমিনেশন শেষের নির্দেশ কমিশনের!
১৫ মার্চই ভোট ঘোষণা? বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর এরিয়া ডমিনেশন শেষের নির্দেশ কমিশনের!
বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর এরিয়া ডমিনেশনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিল নির্বাচন । কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ১৪ মার্চের মধ্যেই এই কাজ সম্পূর্ণ করতে হবে। এর জেরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে—তাহলে কি ১৫ মার্চেই ভোট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন?
নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে বুথভিত্তিক এরিয়া ডমিনেশনের কাজ ১৪ মার্চের মধ্যেই শেষ করতে হবে। সেই লক্ষ্যে ইতিমধ্যেই রাজ্যে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
advertisement
advertisement
প্রথম দফায় ইতিমধ্যেই ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছেছে এবং বিভিন্ন জেলায় তাদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দ্বিতীয় দফায় আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে, যার মধ্যে বেশিরভাগ বাহিনী ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছে।
advertisement
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, এই বাহিনীকে ব্যবহার করে বুথে বুথে এরিয়া ডমিনেশনের কাজ সম্পূর্ণ করতে হবে। মূল লক্ষ্য, ভোটের আগে এলাকাভিত্তিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং ভোটারদের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করা।
১৪ মার্চের মধ্যে এরিয়া ডমিনেশনের কাজ শেষ করার নির্দেশকে ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তার পরদিন অর্থাৎ ১৫ মার্চেই রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। যদিও এ বিষয়ে এখনও কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
১৫ মার্চই ভোট ঘোষণা? বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর এরিয়া ডমিনেশন শেষের নির্দেশ কমিশনের!
Next Article
advertisement
Mamata Banerjee: ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার পরেই ১৫-১৬ তারিখ ভোট ঘোষণা? কমিশনকে নিশানা করে ধর্মতলায় দাবি মমতার
ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার পরেই ১৫-১৬ তারিখ ভোট ঘোষণা? কমিশনকে নিশানা করে ধর্মতলায় দাবি
  • আগামী ১৪ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার পরই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে৷ এ দিন ধর্মতলার ধর্না মঞ্চ থেকে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement