advertisement

Amit Shah on POK: 'পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখলে আসবেই!' শ্রীরামপুর থেকে হুঁশিয়ারি দিলেন অমিত শাহ

Last Updated:

বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বোসের সমর্থনে এ দিন শ্রীরামপুরে সভা করেন অমিত শাহ৷

অমিত শাহের ফের কলকাতা সফর
অমিত শাহের ফের কলকাতা সফর
শ্রীরামপুর: কয়েকদিন আগেই ভোট প্রচারে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের পর তিনিই পাকিস্তানকে ফোন করে খবর দিয়েছিলেন৷ এর পর রাজনাথ সিং সহ বিজেপি নেতারা একে একে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের দখলে আনার হুঁশিয়ারিও দিয়েছেন৷ ভোটের প্রচারে ফের চর্চায় চলে এসেছে পাকিস্তানের ইস্যু৷ এ দিন শ্রীরামপুরে ভোট প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের দখলে নিয়ে আসার হুঁশিয়ারি দিলেন৷
বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বোসের সমর্থনে এ দিন শ্রীরামপুরে সভা করেন অমিত শাহ৷ সেই সভা থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোদি সরকারের সাফল্য তুলে ধরতে গিয়ে কাশ্মীরের প্রসঙ্গ টেনে আনেন৷ অমিত শাহ দাবি করেন, মোদি সরকারের আমলেই কাশ্মীর শান্ত হয়েছে৷ তিনি বলেন, ‘বছরে ২ কোটি পর্যটক কাশ্মীরে গিয়ে প্রমাণ করে দিয়েছেন কাশ্মীর শান্ত হয়েছে৷ পাক অধিকৃত কাশ্মীরও ভারতের৷ আমরা পাক অধিকৃত কাশ্মীরের দখল নিয়েই ছাড়ব৷’
advertisement
আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভাণ্ডারে ১০০ টাকা বাড়বে!’ ঘোষণা অমিত শাহের, ব্যাখ্যা দিলেন শুভেন্দু
advertisement
এ দিনের সভা থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি কংগ্রেস সহ গোটা ইন্ডিয়া জোটকেই তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভাবমূর্তির কথাও তুলে ধরেন তিনি৷ অমিত শাহ বলেন, ‘একদিকে গোটা ইন্ডিয়া জোট, যাদের নেতাদের নামে ১২ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ৷ অন্যদিকে এমন একজন, যিনি ২৩ বছর ধরে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী থাকার পরেও তাঁর বিরুদ্ধে এক পয়সারও দুর্নীতির অভিযোগ নেই৷’
advertisement
তৃণমূল সহ বিরোধী দলগুলির বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগও তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ তাঁর কথায়,’এই লড়াই পরিবারতন্ত্রের বিরুদ্ধে৷ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে মুখ্যমন্ত্রী বানাতে চান৷ উদ্ধব ঠাকরে, লালুপ্রসাদ যাদব সবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য৷ গরম বাড়লেই রাহুল বাবা ছুটি কাটাতে বিদেশে চলে যান৷ আর নরেন্দ্র মোদি দীপাবলিতেও সীমান্তে সেনাদের সঙ্গে সময় কাটান৷ আপনারা কাকে বেছে নেবেন? শ্রীরামপুর জিততে দিন, কাটমানি, অনুপ্রবেশ বন্ধ হবে৷’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ দিনও হুঁশিয়ারি দিয়েছেন, দুর্নীতিতে জড়িতদের কোনওভাবেই রেয়াত করা হবে না৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Amit Shah on POK: 'পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখলে আসবেই!' শ্রীরামপুর থেকে হুঁশিয়ারি দিলেন অমিত শাহ
Next Article
advertisement
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? ভোটার তালিকা নিয়ে বড় আপডেট
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? বড় আপডেট
  • আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ?

  • ভোটার তালিকা নিয়ে বড় আপডেট

  • ১৫ লাখ আন্ডার অ্যাডজুডিকেশন-এ থাকা অভিযোগের নিষ্পত্তি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement