advertisement

#EgiyeBangla: ডিম উৎপাদনে লাভের আয়, সরকারি সহায়তায় স্বনির্ভরতার আলো দেখেছেন নদিয়ার মহিলারা

Last Updated:

পোলট্রি ফার্মে ডিম উৎপাদন। স্বনির্ভরতার আলো দেখেছে নদিয়ার চাকদহের সবুজ স্বনির্ভর গোষ্ঠী। আদিবাসী মহিলাদের পোলট্রি ফার্ম তৈরি করে দিয়েছে প্রশাসন।

#নদিয়া: পোলট্রি ফার্মে ডিম উৎপাদন। স্বনির্ভরতার আলো দেখেছে নদিয়ার চাকদহের সবুজ স্বনির্ভর গোষ্ঠী। আদিবাসী মহিলাদের পোলট্রি ফার্ম তৈরি করে দিয়েছে প্রশাসন। মুরগিও বিলি করা হয়েছে। উৎপাদিত ডিম মিড ডে মিলের জন্য আশেপাশের স্কুলে বিক্রিও করা হচ্ছে। সরকারি সহায়তায় লাভের খাতা ভরেছে মহিলাদের।
শুরুতে ভাবতে পারেননি। এখন ভাবার সময় নেই। এতটাই ব্যস্ত নদিয়ার চাকদহের সবুজ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। পোলট্রি ফার্মে ডিম উৎপাদনের মাধ্যমে আর্থিক স্বাধীনতার রাস্তা পেয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। সংসারের হাজারো দায়িত্ব সামলেও যে আয় করতে পারবেন তা ভাবেনইনি আদিবাসী মহিলারা। সেই ভাবনাই সত্যি করেছে রাজ্য সরকার। পঞ্চায়েত সমিতির উদ্যোগে তপশিলী জাতি ও উপজাতি ও ১০০ দিনের কাজের টাকায় তৈরি করে দেওয়া হয়েছে পোলট্রি ফার্ম। চলতি বছরের মার্চে বিলি করা হয়েছে মুরগিও। পোলট্রি ফার্মে ডিম উৎপাদনের মাধ্যমে আয় বাড়াচ্ছেন আদিবাসী মহিলারা।
advertisement
advertisement
ডিম উৎপাদনে স্বনির্ভর
-------------------------
- ৯ কাঠা জমির উপর পোলট্রি ফার্ম তৈরি
- মোট খরচ ৫.৫ লক্ষ টাকা
- পোলট্রি ফার্মে ১,২০০ মুরগি রাখার ব্যবস্থা
- এখন ৬০০ মুরগি আছে
- প্রতিদিন অন্তত ৫০০ ডিম উৎপাদন হচ্ছে
advertisement
ফার্মে মুরগির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। আগামীদিনে সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছে প্রশাসনও।
উৎপাদিত ডিম আশেপাশের স্কুলগুলিতে মিড ডে মিলের জন্য বিক্রি করা হয়। কিছু ডিম স্থানীয় ব্যবসায়ীরাও কেনেন। গোষ্ঠীর মহিলারাও সন্তানকেও এই ডিম খাওয়ান। পুষ্টি থেকে বঞ্চিত হয় না শিশুরাও। আর্থিক স্বাধীনতায় ভর করে ডানা মেলেছে সবুজ স্বনির্ভর গোষ্ঠী।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
#EgiyeBangla: ডিম উৎপাদনে লাভের আয়, সরকারি সহায়তায় স্বনির্ভরতার আলো দেখেছেন নদিয়ার মহিলারা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement