advertisement

West Medinipur News: বইয়ের পাতার জটিল পড়া এবার হাতের মুঠোয়! মেদিনীপুরের স্কুলের অভিনব উদ্যোগ, মডেলের জাদু নজর কাড়ল সবার

Last Updated:

West Medinipur News: মুখস্থ বিদ্যা নয়, হাতেকলমে শিক্ষাই আসল। এই মন্ত্রকে সামনে রেখে বড়মোহনপুর ভগবতী দেবী শিক্ষা নিকেতনে আয়োজিত হল মডেল প্রদর্শনী। জটিল বিজ্ঞান বা কঠিন ভূগোল, এমনকি বাংলাকেও মডেলের মাধ্যমে সহজ করে তুলল পড়ুয়ারা।

+
মডেলের

মডেলের মধ্য দিয়ে পাঠ্যবইয়ের পড়াশুনার বর্ণনা

নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: নতুন শিক্ষাবর্ষ শুরু হতেই হাতে এসেছে নতুন বই, বদলেছে সিলেবাস ও পড়াশোনার ধরন। তবে পড়াশোনাকে চাপের বিষয় হিসেবে নয়, আনন্দময় ও সহজ করে তুলতেই অভিনব উদ্যোগ নিল নারায়ণগড় ব্লকের বড়মোহনপুর ভগবতী দেবী শিক্ষা নিকেতন। বিদ্যালয়ের তরফে আয়োজন করা হয় বিভিন্ন বিষয়ভিত্তিক মডেল প্রদর্শনীর, যেখানে ছোট ছোট পড়ুয়ারাই নিজেদের হাতে তৈরি মডেলের মাধ্যমে তুলে ধরেছে পাঠ্যসূচির নানা অধ্যায়।
সাহিত্য থেকে বিজ্ঞান, ইতিহাস থেকে অঙ্ক—প্রতিটি বিষয়কে সহজ ও সরল ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করেছে শিক্ষার্থীরা। কাগজ, থার্মোকল, রং ও অন্যান্য উপকরণ ব্যবহার করে তৈরি করা হয়েছে নানা শিক্ষামূলক মডেল। যেমন বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষণ, ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা, অঙ্কের জ্যামিতিক আকার কিংবা সাহিত্যের কাহিনির দৃশ্য—সবকিছুকেই সৃজনশীলভাবে উপস্থাপন করেছে তারা।
advertisement
advertisement
বিদ্যালয় সূত্রে জানা যায়, মূল উদ্দেশ্য ছিল পাঠ্যবইয়ের গণ্ডি ছাড়িয়ে শিক্ষাকে আরও প্রাণবন্ত করে তোলা। শুধু মুখস্থ নির্ভর শিক্ষা নয়, হাতে-কলমে কাজের মাধ্যমে বিষয় বোঝার সুযোগ পেলে ছাত্রছাত্রীরা সহজেই জটিল ধারণা আয়ত্ত করতে পারে। শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে কয়েকদিন ধরে প্রস্তুতি নিয়ে পড়ুয়ারা নিজেরাই তৈরি করেছে এই মডেলগুলি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
এই উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, দলগত কাজের মানসিকতা এবং আত্মবিশ্বাস উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন শিক্ষকরা। প্রদর্শনীর শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে অংশগ্রহণকারী পড়ুয়াদের পুরস্কৃতও করা হয়, যা তাদের উৎসাহ আরও বাড়িয়েছে। পড়াশোনার নিয়মিত কাঠামোর বাইরে এমন উদ্যোগে খুশি ছাত্রছাত্রী ও অভিভাবকেরাও। তাদের মতে, সহজ ভাষায় ও দৃশ্যমান উপস্থাপনার মাধ্যমে শেখার সুযোগ পেলে বিষয়ভীতি অনেকটাই কমে যায়। বড়মোহনপুর ভগবতী দেবী শিক্ষা নিকেতনের এই উদ্যোগ প্রমাণ করে—শিক্ষা যদি হয় আনন্দের, তবে শেখাও হয় সহজ ও স্থায়ী।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Medinipur News: বইয়ের পাতার জটিল পড়া এবার হাতের মুঠোয়! মেদিনীপুরের স্কুলের অভিনব উদ্যোগ, মডেলের জাদু নজর কাড়ল সবার
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement