advertisement

West Bengal HS Result 2023: একসঙ্গে ৪ জন উচ্চ মাধ্যমিকের তৃতীয় স্থানে, নম্বর ৪৯৫

Last Updated:

West Bengal HS Result 2023: উচ্চ মাধ্যমিকের তৃতীয় হয়েছেন যুগ্ম ভাবে চার জন

একসঙ্গে ৪ জন উচ্চ মাধ্যমিকের তৃতীয় স্থানে
একসঙ্গে ৪ জন উচ্চ মাধ্যমিকের তৃতীয় স্থানে
কলকাতা: উচ্চ মাধ্যমিকের তৃতীয় হয়েছেন যুগ্ম ভাবে চার জন। তমলুক হ্যামলিংটন হাইস্কুলের ছাত্র চন্দ্রবিন্দু মাইতির প্রাপ্ত নম্বর ৪৯৪। বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চবিদ্যালয়ের ছাত্রী অনসূয়া সাহা এবং শ্রেয়া মল্লিক। কামাক্ষাগুড়ি গার্লস হাইস্কুলের ছাত্রী পিয়ালি দাস। শতাংশের বিচারে তারা পেয়েছেন ৯৮.৮ শতাংশ।
advertisement
চলতি বছরে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় দ্বিতীয় হয়েছেন যুগ্ম দুজন। সুষমা খান বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় এবং উত্তর দিনাজপুর আবু সামা। এদের প্রাপ্ত নম্বর ৪৯৫। এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মেধাতালিকা প্রকাশ করেন। এবারের মেধা তালিকায় রয়েছেন ৮৭ জন। প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৪৯৬। শতাংশ বিচারে তিনি পেয়েছেন ৯৯.২ শতাংশ।”
advertisement
তিনি বলেন, এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে চ্যালেঞ্জ বেশি ছিল। কারণ কোভিডের জেরে মাধ্যমিক পরীক্ষা তারা দেননি। মোট ৬০টি বিষয়ে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। পরীক্ষার ৫৭ দিনের মধ্যে ফলপ্রকাশ করা হয়েছে। এবার প্রথম মার্কশিটে ব্যবহার করা কিউআর কোড সমস্ত তথ্য দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, “এবারের মোট আবেদনকারী পরীক্ষার্থীর সংখ্যা ৮,৫২,৪৪৪ জন। মোট পরীক্ষা দিয়েছেন ৮,২৪,৮৯১ জন। পাশ করেছে ৭,৩৭,৮০৭ জন। পাশের হার ৮৯.২৫ শতাংশ। পাশের হারে জেলাভিত্তিক প্রথম হয়েছেন পূর্ব মেদিনীপুর। ১১ টি জেলায় পাশের হার ৯০ পার্সেন্ট বেশি। আগামী বছর উচ্চ মাধ্যমিক শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। দুপুর ১২টা থেকে ৩টে ১৫।”
advertisement
কীভাবে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা? সোমবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত উপায়। খুব সহজেই News18 Bangla-র ওয়েবসাইটে রেজাল্ট দেখে নিতে পারবেন পরীক্ষার্থীরা। প্রথমে গুগলে গিয়ে টাইপ করুন www.news18bangla.com। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার নির্দিষ্ট জায়গায় নিজের রোল নম্বর উল্লেখ করুন। এর পর চেক রেজাল্টে ক্লিক করলেই এক মুহূর্তে জানতে পারবেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengal HS Result 2023: একসঙ্গে ৪ জন উচ্চ মাধ্যমিকের তৃতীয় স্থানে, নম্বর ৪৯৫
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement