advertisement

West Bengal WBCHSE HS Results 2025 Online Link: আজ উচ্চ মাধ‍্যমিকের ফলপ্রকাশ! বুধবার কখন-কোথায় দেখবেন রেজাল্ট? এক ক্লিকে সবটা জানুন

Last Updated:

West Bengal WBCHSE HS Results 2025 Online Link: আজ, বুধবার ৭ মে প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক ২০২৫-এর ফলাফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, ইতিমধ্যেই জানিয়েছে, কোথায় কোথায় দেখা যাবে রেজাল্ট

উচ্চ মাধ‍্যমিক ২০২৫
উচ্চ মাধ‍্যমিক ২০২৫
কলকাতা: আজ, বুধবার ৭ মে প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক ২০২৫-এর ফলাফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, ইতিমধ্যেই জানিয়েছে, কোথায় কোথায় দেখা যাবে রেজাল্ট। গত বছর পরীক্ষার্থী ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার, এবার পাঁচ লক্ষ দশ হাজার আবেদন করেছিলেন পরীক্ষা দেওয়ার জন্য। গতবারের তুলনায় অনেকটাই কম পরীক্ষার্থী ছিল উচ্চ মাধ্যমিকে। রেজিস্ট্রেশন করিয়েও পরীক্ষায় বসেনি অনেক পড়ুয়া।

কখন থেকে দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফলাফল?

advertisement
দুপুর ১২.৩০ প্রেস কনফারেন্স করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের তরফে জানানো হয়েছে, আগামী ০৭.০৫.২০২৫ তারিখ সকাল ২:০০ টা থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে মাধ্যমিক ২০২৫-এর রেজাল্ট পাওয়া যাবে।
advertisement

রেজাল্ট দেখার জন্য যা যা লাগবে:

Roll Number (রোল নম্বর)

Date of Birth (জন্মতারিখ)
উচ্চ মাধ‍্যমিক ২০২৫
advertisement
উচ্চ মাধ‍্যমিক ২০২৫

উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৫ কীভাবে দেখবেন (How to Check Higher Secondary Result 2025):

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণির ফলাফল ২০২৫ দেখার ধাপ
https://wbchse.wb.gov.in/-এ WBCHSE-এর অফিশিয়াল ওয়েবসাইটে যান
উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণির ফলাফলের লিঙ্কে ক্লিক করুন
নির্দিষ্ট বক্সে আপনার রোল নম্বর এবং জন্ম তারিখ লিখুন
advertisement
বিস্তারিত তথ্য দেওয়ার পর, Submit বাটনে ক্লিক করুন
এবার আপনার ফলাফল স্ক্রিনে দেখাবে
আপনার রেজাল্ট ডাউনলোড এবং প্রিন্ট করে ভবিষ্যতের রেফারেন্সের জন্য সংগ্রহ করে রাখুন

স্কুলে মার্কশিট কখন পাওয়া যাবে?

৮ ই মে পর স্কুল থেকে মার্কসিট ও সার্টিফিকেট পাবেন। ৫০ দিনের মাথায় এ বছর উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছিল ১৮ই মার্চ। পাঁচ লক্ষ দশ হাজার আবেদন করেছিলেন পরীক্ষা দেওয়ার জন্য এবছর।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengal WBCHSE HS Results 2025 Online Link: আজ উচ্চ মাধ‍্যমিকের ফলপ্রকাশ! বুধবার কখন-কোথায় দেখবেন রেজাল্ট? এক ক্লিকে সবটা জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement