advertisement

WB HS Exam 2024: ফের পরীক্ষা বাতিল দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর, পকেটে ছিল 'নিষিদ্ধ' জিনিস! চাঞ্চল্য

Last Updated:

WB HS Exam 2024: উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই ছন্দপতন! আবারও  দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়। প্রথম দিনে মোট তিনজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই ছন্দপতন! আবারও  দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়। প্রথম দিনে মোট তিনজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে প্রশ্নপত্র ছবি তোলার জন্য নয়, মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্র গিয়েছিল এই দুই পরীক্ষার্থী। আর তার জেরেই পরীক্ষা বাতিল।
মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছল তারা। তা নজরে পড়তেই ওই দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
advertisement
প্রসঙ্গত, পরীক্ষা শুরুর ১ ঘণ্টার মধ্যেই এক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়। প্রথম ভাষার প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করার অভিযোগ ওঠে ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে। তার ফলেই পরীক্ষা বাতিল করা হয় অভিযুক্ত পরীক্ষার্থীর। উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ার ঘটে ঘটনাটি।
advertisement
জানা গিয়েছে, মোবাইল ফোন পরীক্ষাকেন্দ্রে নিয়ে গিয়ে প্রশ্নপত্রের ছবি তুলতেই তা নজরে আসে সংসদ-এর। তড়িঘড়ি চিহ্নিত করে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শুরুর দিন থেকেই কড়া মনোভাব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।
advertisement
শুক্রবারই শুরু হয়েছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নির্দেশিকায় প্রথমেই জানানো হয়েছিল, মোবাইল ফোন ও স্মার্ট ওয়াচ এই দুটি ডিভাইস নিয়ে কোনওভাবেই উচ্চ মাধ্য়মিকের পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না, কার্যত নিষিদ্ধ ছিল এগুলি। সমস্ত ডিএসি মেম্বার, সেন্টার ইন চার্জ, সেন্টার সেক্রেটারিজ, ভেনু সুপারভাইজার, কাউন্সিল নমিনি, ইনভিজিলেটর-সহ সংশ্লিষ্ট সকলের কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে। তারপরেও কীভাবে এমন ঘটনা তা খতিয়ে দেখবে সংসদ।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WB HS Exam 2024: ফের পরীক্ষা বাতিল দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর, পকেটে ছিল 'নিষিদ্ধ' জিনিস! চাঞ্চল্য
Next Article
advertisement
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা, জেনে নিন
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা
  • ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড !

  • আবার কি ফিরবে শীত?

  • কতটা নামতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement