advertisement

TPSC Recruitment 2021: পাবলিক সার্ভিস কমিশনে ৫০ জন টাইপিস্ট নিয়োগ, কীভাবে আবেদন করবেন!

Last Updated:

TPSC Recruitment 2021: প্রার্থীদের আগামী ১৫ জানুয়ারি, ২০২১ তারিখ, বিকেল ৫টা বেজে ৩০ মিনিটের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

#আগরতলা: সম্প্রতি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের (Tripura Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সেক্রেটারিয়েট সার্ভিসে এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট (LD assistant cum typist) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
TPSC Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৫ জানুয়ারি, ২০২১ তারিখ, বিকেল ৫টা বেজে ৩০ মিনিটের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৫০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা:ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (Tripura Public Service Commission)
পদের নাম:এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট
শূন্যপদের সংখ্যা: ৫০
কাজের স্থান: ত্রিপুরা
কাজের ধরন:কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা এবং টাইপিং পরীক্ষা
আবেদন প্রক্রিয়া শুরু:বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:কম্পিউটারে টাইপ করার দক্ষতা সহ উচ্চ মাধ্যমিক (+২ পরীক্ষা পদ্ধতি) পরীক্ষায় উত্তীর্ণ
বেতনক্রম:কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি:অনলাইন
advertisement
আবেদনের শেষ দিন:১৫.০১.২০২২
TPSC Recruitment 2021:শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই কম্পিউটারে টাইপ করার দক্ষতা সহ উচ্চ মাধ্যমিক (+২ পরীক্ষা পদ্ধতি) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের প্রাথমিক জ্ঞানের সঙ্গে প্রতি মিনিটে ৪০ শব্দের নির্ভুল টাইপ করার দক্ষতা থাকতে হবে।
advertisement
প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
TPSC Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও অধিক জানতে প্রতিষ্ঠানের প্রদত্ত এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন- https://tpsc.tripura.gov.in/sites/default/files/advt_052021.pdf
প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং টাইপিং পরীক্ষার ভিত্তিতে নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষায় ইংরেজি, সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন থাকবে। কমিশন আগরতলা, আমবাসা, বেলোনিয়া, ধর্মনগর, কৈলাসর এবং উদয়পুর ইত্যাদি স্থানে লিখিত পরীক্ষা পরিচালনা করবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
TPSC Recruitment 2021: পাবলিক সার্ভিস কমিশনে ৫০ জন টাইপিস্ট নিয়োগ, কীভাবে আবেদন করবেন!
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement