advertisement

ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য সুখবর! অনলাইনেই এ বার GATE-র কোচিং ক্লাস, রইল বিস্তারিত...

Last Updated:

কোভিড ১৯ অতিমারীর মধ্যে GATE পরীক্ষার্থীদের প্রস্তুত করার জন্য একটি উদ্যোগ নেওয়া হয়েছে। যার নাম রাখা হয়েছে “Let’s crack the GATE"।

#নয়াদিল্লিঃ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc), ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (NIT)-র মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলির টেকনিকাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম (TEQIP) ইঞ্জিনিয়ারিং-এ প্যান-ইন্ডিয়া ফ্রি অনলাইন গ্রাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট শুরু করেছে। যাকে এককথায় বলা হয় GATE। এই পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য ১৬ এপ্রিল একটি YouTube চ্যানেলের মাধ্যমে ফ্রি কোচিং শুরু করা হয়েছে। এই চ্যানেলের লেকচারাররা সকলেই M. Tech/ M.S/Ph.D করেছেন IISC/IITs/NITs থেকে। এদের মধ্যে বেশিরভাগ লেকচারাররা ৩ বছর ধরে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষকতা করছেন।
advertisement
advertisement
কোভিড ১৯ অতিমারীর মধ্যে GATE পরীক্ষার্থীদের প্রস্তুত করার জন্য একটি উদ্যোগ নেওয়া হয়েছে। যার নাম রাখা হয়েছে “Let’s crack the GATE"। ৪৫ দিনের এই ক্রাশ কোর্স ২৪ মে থেকে শুরু করা হচ্ছে। শিক্ষার্থীদের যোগ্যতার উপর ভিত্তি করে বাছাই করা হবে। এই উদ্যোগের মাধ্যমে ফ্যাকাল্টিরা পরীক্ষার্থীদের শেখাবেন কী ভাবে GATE এবং অন্যান্য কমপিটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়। এর পাশাপাশি ফ্যাকাল্টিরা সিলেবাস, প্যাটার্ন, পরীক্ষার আয়োজনকারী প্রতিষ্ঠানের বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। এছাড়াও বিভিন্ন পরীক্ষার পূর্বের অভিজ্ঞতা এবং কৌশলগুলিও আলোচনা করা হবে। যাতে শিক্ষার্থীরা পরীক্ষার সময় ভয় কটিয়ে উঠতে পারেন।
advertisement
advertisement
ফ্যাকাল্টিদের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক (Education Ministry) প্রশিক্ষণ দিয়েছে, যাতে তাঁরা পিছিয়ে পড়া গরীব শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষার মান বাড়িয়ে তুলতে পারেন। TEQIP-র শিক্ষকরা সারা ভারতে ছড়িয়ে রয়েছেন। একাধিক ভাষায় কথা বলতে পারেন। ফলে আঞ্চলিক ভাষাতেও এঁরা পড়াতে পারবেন। ফ্যাকাল্টিদের বিশ্বাস, যে সকল শিক্ষার্থীরা বেশি টাকা দিয়ে কোচিং ক্লাসে ভর্তি হতে পারেন না, তাঁদের জন্য এই উদ্যোগ কাজে আসবে, কারণ বিনামূল্যে তাঁরা কোচিং করতে পারবেন। এবং এখানে উচ্চমানের শিক্ষা ও অভিজ্ঞতা তাঁদের হবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য সুখবর! অনলাইনেই এ বার GATE-র কোচিং ক্লাস, রইল বিস্তারিত...
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement