advertisement

Teacher Recruitment: স্নাতক হলে জেলার নামী স্কুলে শিক্ষকতার সুযোগ! ১৮ মার্চের মধ্যে আবেদন করুন, জানুন বিস্তারিত

Last Updated:

Teacher Recruitment: নবীন প্রার্থীদের সুবর্ণ সুযোগ। স্নাতক পাশেই শিক্ষক নিয়োগ করতে চলেছে জেলার একটি বেসরকারি স্কুল। ইতিমধ্যেই বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

শিক্ষক-শিক্ষিকা নিয়োগ
শিক্ষক-শিক্ষিকা নিয়োগ
মদন মাইতি, পূর্ব মেদিনীপুর: শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন? শিক্ষকতার সুযোগ রয়েছে জেলার এক নামকরা বেসরকারি স্কুলে। ইতিমধ্যেই বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্নাতক পাশেই আবেদন করা যাবে। নবীন প্রার্থীদের জন্য এটি সুবর্ণ সুযোগ। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ভৌতবিজ্ঞান, ভূগোল ও ইতিহাস বিষয়ে শিক্ষক নিয়োগ করতে চলেছে এই বিদ্যালয়। ১৮ মার্চের মধ্যে আবেদন করতে হবে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের সাটিলাপুর জ্ঞানদীপ মিশন স্কুলে এই নিয়োগ করা হবে।
আবেদন করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত মানতে হবে। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আবেদনকারীর অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বি.এড বা ডি.এল.এড ডিগ্রি থাকা প্রয়োজন। তবে অভিজ্ঞতা না থাকলে নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। মোট তিনটি বিষয়ে তিনজন সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। ভৌতবিজ্ঞান, ভূগোল এবং ইতিহাস, এই তিন বিষয়ের জন্য একজন করে শিক্ষক নিয়োগ করা হবে। শিক্ষার মান বজায় রাখতে যোগ্য প্রার্থীদেরই সুযোগ দেওয়া হবে।
advertisement
আরও পড়ুনঃ যে সাপের ছোবলে ১ মিনিটে মানুষ মারা যায়, সেই তুমুল বিষাক্ত সাপ খেয়েও ময়ূর কীভাবে বহালতবিয়েতে বাঁচে? সত্যি ঘটনা জানালেন Wildlife বিশেষজ্ঞ
বিদ্যালয়ের সেক্রেটারি মানিক কুমার মাইতি জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে। প্রথমে প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডেমো ক্লাস নেওয়া হবে। সেই ডেমো ক্লাসের মাধ্যমে প্রার্থীর পড়ানোর দক্ষতা যাচাই করা হবে। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে যোগ্য প্রার্থীদের। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনও রকম পক্ষপাতিত্ব করা হবে না। সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হবে। বেতন প্রসঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রার্থীর অভিজ্ঞতা ও যোগ্যতার উপর ভিত্তি করে আকর্ষণীয় বেতন দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সরকারি চাকরিতে প্রচুর নিয়োগ! ১৫,১৩০ শূন্যপদে চাকরির বিজ্ঞপ্তি! কীভাবে, কবে থেকে আবেদন করা যাবে? জানুন
আবেদন করতে হলে আগামী ১৮ মার্চের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীকে স্বহস্তে লিখিত আবেদনপত্র জমা করতে হবে। সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রত্যায়িত নথির কপি দিতে হবে। প্রার্থীর সম্পূর্ণ জীবনপঞ্জিও জমা করতে হবে। সব নথি একসঙ্গে বিদ্যালয়ের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র ডাকযোগে পাঠান যেতে পারে বা সরাসরি জমাও দেওয়া যেতে পারে। বিদ্যালয়ের ঠিকানা, সাটিলাপুর, রামনগর, পূর্ব মেদিনীপুর। যারা শিক্ষকতার পেশায় যারা যুক্ত হতে চান, তাঁদের জন্য এটি সুবর্ণ সুযোগ।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Teacher Recruitment: স্নাতক হলে জেলার নামী স্কুলে শিক্ষকতার সুযোগ! ১৮ মার্চের মধ্যে আবেদন করুন, জানুন বিস্তারিত
Next Article
advertisement
Ramayana Teaser-Ranbir Kapoor: শ্রী রামের রূপে রণবীর কাপুর, প্রথম ঝলকেই নজরকাড়া, হনুমান জয়ন্তীতে মুক্তি পেল রামায়ণ ছবির টিজার
শ্রী রামের রূপে রণবীর কাপুর, প্রথম ঝলকেই নজরকাড়া, হনুমান জয়ন্তীতে মুক্তি পেল রামায়ণ ছবির টিজার
  • ২ মিনিট ৩৮ সেকেন্ডের এই টিজারটি ভক্তদের মন ভরিয়ে দিয়েছে

  • রণবীর কাপুরের রাম চরিত্রটি শান্ত ও স্থির

  • রণবীর কাপুরের ক্যারিয়ারের সবচেয়ে প্রতীক্ষিত বিগ-বাজেট ছবি 'রামায়ণ'

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement