advertisement

Success Story: ষষ্ঠ শ্রেণীতে বিয়ে, ২০ বছর বয়সে সন্তান! নিট-এ বাজিমাত করে ডাক্তার হতে চলেছেন দরিদ্র পরিবারের পড়ুয়া

Last Updated:

Success Story: কৈশোর থেকে অজস্র প্রতিকূলতা পেরিয়ে তিনি সফল হলেন ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায়

জয়পুর : দেশের শিক্ষাব্যবস্থায় অন্যতম কঠিন পরীক্ষা বলে পরিচিত ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট৷ প্রতিযোগিতামূলক সেই পরীক্ষায় বাজিমাত করলেন রাজস্থানের রামলাল ভোই৷ কৈশোর থেকে অজস্র প্রতিকূলতা পেরিয়ে তিনি সফল হলেন ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায়৷
শত বাধা পেরিয়ে পঞ্চম বারের প্রচেষ্টায় নিট ২০২২-এ সফল হয়েছেন রামলাল৷ পরিবারে তিনিই প্রথম ডাক্তার হতে চলেছেন৷ তাঁর সাফল্যের কাহিনি হার মানাবে ছবির চিত্রনাট্যকেও৷ অনুপ্রেরণার উৎস হবে তরুণ প্রজন্মের কাছে৷
১১ বছর বয়সে রামলাল যখন ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া ছিলেন, তখন তাঁর বিয়ে হয়ে যায়৷ ইচ্ছের বিরুদ্ধেই পরিবারের চাপে বাধ্য হয়ে শৈশবের বিয়েতে রাজি হয়েছিলেন৷ বিয়ে হয় পড়শি গ্রামের এক বালিকার সঙ্গে৷ অপরিণত বয়সে বিয়ে, সংসারে দারিদ্র সত্ত্বেও তিনি পণ করেছিলেন পড়াশোনা ছাড়বেন না৷
advertisement
advertisement
রামলালের উচ্চশিক্ষার সিদ্ধান্তে সহমত ছিলেন না তাঁর বাবা৷ তবে তিনি পাশে পেয়েছিলেন তাঁর স্ত্রীকে৷ বিয়ের পর দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা বধূ আপ্রাণ সাহায্য করেছেন স্বামীকে৷ স্বামীর নিষ্ঠাকে কুর্নিশ জানিয়েছেন তিনিও৷
ডাক্তারির প্রবেশিকায় সফল হওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রেও যোগ দিয়েছিলেন তিনি৷ প্রবেশিকায় ভাল ফলাফলের দৌলতে এ বার ভাল ডাক্তারি কলেজে ভর্তি হওয়ার অপেক্ষায় দিন গুনছেন রামলাল৷
advertisement
রাজস্থানের চিতৌরগড়ের ঘোসুন্ডা এলাকার বাসিন্দা রামলাল ও তাঁর স্ত্রী বড় যৌথ পরিবারের অংশ৷ দম্পতির একটি সন্তানও আছে৷ বিয়ের ৯ বছর পর পিতৃত্বের স্বাদ পান ২০ বছর বয়সি রামলাল৷ তাঁর সাফল্যে পরিবারে এখন খুশির হাওয়া৷
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Success Story: ষষ্ঠ শ্রেণীতে বিয়ে, ২০ বছর বয়সে সন্তান! নিট-এ বাজিমাত করে ডাক্তার হতে চলেছেন দরিদ্র পরিবারের পড়ুয়া
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement