advertisement

NMDC Recruitment 2022: প্রচুর পদে জুনিয়র অফিসার নিয়োগ করবে এই কেন্দ্রীয় সংস্থা! আবেদন করুন শীঘ্র

Last Updated:

NMDC Recruitment 2022: ইচ্ছুক প্রার্থীদের আগামী ২৭ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

NMDC Recruitment 2022
NMDC Recruitment 2022
#নয়াদিল্লি: সম্প্রতি ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের (National Mineral Development Corporation Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
NMDC Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ২৭ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
NMDC Recruitment 2022: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
মোট শূন্যপদ ৯৪টি।
জুনিয়র অফিসার (মেকানিক্যাল) ট্রেইনি- ৩৩টি পদ
জুনিয়র অফিসার (মাইনিং) ট্রেইনি- ৩২টি পদ
জুনিয়র অফিসার (ইলেকট্রিক্যাল) ট্রেইনি- ১৪টি পদ
জুনিয়র অফিসার (সিভিল) ট্রেইনি- ৭টি পদ
জুনিয়র অফিসার (জি অ্যান্ড কিউসি) ট্রেইনি- ৭টি পদ
জুনিয়র অফিসার (সার্ভে) ট্রেইনি- ১টি পদ
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থান্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (National Mineral Development Corporation Limited)
পদের নামজুনিয়র অফিসার
শূন্যপদের সংখ্যা৯৪
কাজের স্থানকিছু জানানো হয়নি
কাজের ধরনকিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতিলিখিত পরীক্ষা সহ অন্যান্য
আবেদন প্রক্রিয়া শুরুচলছে
শিক্ষাগত যোগ্যতা বিশদ দেখুন
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিআবেদন পদ্ধতি
advertisement
আবেদনের শেষ দিন২৭.০২.২০২২
NMDC Recruitment 2022: আবেদন পদ্ধতি
https://www.nmdc.co.in/ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে-
- মেনুতে ক্লিক করে কেরিয়ার ট্যাব নির্বাচন করতে হবে
- পেজে দেওয়া জুনিয়র অফিসার (শিক্ষার্থী) নিয়োগের জন্য লিঙ্কটি নির্বাচন করতে হবে
advertisement
- NMDC পোর্টালে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে
- প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে
- ফি প্রদান করতে হবে
- ফর্ম জমা দিয়ে এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য একটি কপি সংরক্ষণ করে রাখতে হবে
NMDC Recruitment 2022: আবেদন ফি
প্রার্থীদের আবেদন ফি হিসাবে ২৫০ টাকা জমা দিতে হবে। NMDC Ltd-এ কর্মরত আবেদনকারী এবং যারা SC/ST/PwBD/প্রাক্তন সৈনিক বিভাগের অন্তর্গত, তাদের আবেদনের ফি ছাড় দেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
NMDC Recruitment 2022: প্রচুর পদে জুনিয়র অফিসার নিয়োগ করবে এই কেন্দ্রীয় সংস্থা! আবেদন করুন শীঘ্র
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement