advertisement

Child Psychology: নিয়ম ভাঙাকেই ‘সাহস’ ভাবছে শিশুরা? মাধ্যমিকের ঘটনায় সতর্কবার্তা বিশেষজ্ঞদের

Last Updated:

 শিক্ষামহলের দাবি, অভিভাবকদের পাশাপাশি ছাত্রছাত্রীদের নিয়মিত কাউন্সিলিং অত্যন্ত জরুরি। বিদ্যালয় স্তরেই নৈতিক শিক্ষা, আইন সম্পর্কে সচেতনতা এবং মোবাইল ব্যবহারের সীমা নির্ধারণ নিয়ে বিশেষ সেমিনার ও কর্মশালা বাধ্যতামূলক করা উচিত।

+
প্রতীকী

প্রতীকী ছবি

মেদিনীপুর, রঞ্জন চন্দ: ছোট ছোট শিশুদের মধ্যে অপরাধ প্রবণতা ক্রমশ বাড়ছে—এমন উদ্বেগজনক চিত্রই এখন বারবার সামনে আসছে সমাজের বিভিন্ন স্তরে। কখনও খেলতে গিয়ে সামান্য ঝগড়া থেকে হাতাহাতি, কখনও আবার পরীক্ষার নিয়ম না মেনেই ভুয়ো অ্যাডমিট কার্ড বানিয়ে পরীক্ষা কেন্দ্রে হাজির হওয়ার মত ঘটনা। সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে গোটা মেদিনীপুর জুড়ে এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল প্রশাসন ও শিক্ষা মহল।
রেল শহর খড়গপুরের এক পড়ুয়া নবম শ্রেণির পর আর বিদ্যালয়ে যায়নি। অথচ মাধ্যমিক পরীক্ষার দিন সে ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায়। পরীক্ষকদের নজরে বিষয়টি পড়তেই ধরা পড়ে যায় ওই কিশোর। স্বাভাবিকভাবেই বিষয়টি আইনবিরুদ্ধ এবং একটি গুরুতর অপরাধের শামিল। কিন্তু প্রশ্ন উঠছে—এত অল্প বয়সে এমন অপরাধমূলক সাহস আসছে কোথা থেকে?
advertisement
advertisement
এই প্রসঙ্গে শিক্ষামহলের একাংশ মনে করছে, এর পিছনে বড় ভূমিকা রয়েছে মোবাইল ফোনের। বর্তমানে খুব সহজেই ছোট ছোট পড়ুয়াদের হাতে স্মার্টফোন পৌঁছে যাচ্ছে। অনেক অভিভাবকই পড়াশোনার সুবিধার কথা ভেবে মোবাইল দিলেও, বাস্তবে তা অনেক ক্ষেত্রে হয়ে উঠছে বিনোদন ও অনিয়ন্ত্রিত তথ্যের উৎস।
advertisement
মোবাইলে দেখা বিভিন্ন রিলস, শর্ট ভিডিও কিংবা অপরাধমূলক কনটেন্ট খুব সহজেই শিশুদের মনে প্রভাব ফেলছে। কোনটা ঠিক, কোনটা ভুল—এই বিচারবোধ গড়ে ওঠার আগেই তারা অনুকরণে নেমে পড়ছে।
বিশেষজ্ঞদের মতে, বিষয়টি শুধু শৃঙ্খলার অভাব নয়, এক ধরনের মানসিক সমস্যার দিকেও ইঙ্গিত করে। একদিকে অভিভাবকদের নির্দেশ না মানা, অন্যদিকে নিয়ম ভাঙাকে ‘সাহস’ হিসেবে ভাবা—এই মানসিকতা ভবিষ্যতে আরও বড় সমস্যার জন্ম দিতে পারে। সময়মতো নিয়ন্ত্রণ ও সচেতনতা না বাড়ালে অপরাধ প্রবণতা ধীরে ধীরে অভ্যাসে, এমনকি পেশায় পরিণত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে।
advertisement
তাই শিক্ষামহলের দাবি, অভিভাবকদের পাশাপাশি ছাত্রছাত্রীদের নিয়মিত কাউন্সিলিং অত্যন্ত জরুরি। বিদ্যালয় স্তরেই নৈতিক শিক্ষা, আইন সম্পর্কে সচেতনতা এবং মোবাইল ব্যবহারের সীমা নির্ধারণ নিয়ে বিশেষ সেমিনার ও কর্মশালা বাধ্যতামূলক করা উচিত। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে আনতে এখনই উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে—এমনই মত শিক্ষাবিদদের।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Child Psychology: নিয়ম ভাঙাকেই ‘সাহস’ ভাবছে শিশুরা? মাধ্যমিকের ঘটনায় সতর্কবার্তা বিশেষজ্ঞদের
Next Article
advertisement
Paschim Midnapore News: ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
  • ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র। ফিরলেন নতুন বউ নিয়ে।

  • গোপন কথা ছড়িয়ে পড়ে এলাকায়৷ শুরু জোর শোরগোল।

  • আনন্দের সঙ্গে নয়, দুঃখের সঙ্গেই হয়েছে বিয়ের অনুষ্ঠান৷ বলছে পরিবার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement