advertisement

MBA in NIT Durgapur: ৪৪ আসনে ভর্তির সুযোগ, দুর্গাপুর এনআইটি-তে এমবিএ পড়তে চান? জানুন বিশদে

Last Updated:

MBA in NIT Durgapur: দুর্গাপুর এনআইটি-তে এমবিএ পড়ার সুযোগ। ২০২৬-২৮ শিক্ষাবর্ষের জন্য পড়ুয়াদের এই কোর্সে ভর্তি নেওয়া হবে। বিশদে জানুন...

দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এমবিএ প্রোগ্রামের সুযোগ
দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এমবিএ প্রোগ্রামের সুযোগ
কলকাতা: এনআইটি অর্থাৎ দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এমবিএ প্রোগ্রামের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে ২০২৬-২৮ শিক্ষাবর্ষের জন্য পড়ুয়াদের এই কোর্সে ভর্তি নেওয়া হবে। এ জন্য অনলাইনেই আবেদন করতে পারবেন পড়ুয়ারা। প্রতিষ্ঠানের এমবিএ প্রোগ্রামটি দু’বছরের জন্য করা হবে। এর জন্য মোট ৪৪টি শূন্য আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে।
আরও পড়ুন: ওষুধের ব্যাচে নম্বরের গরমিলের ঘটনায় কড়া রাজ্য, শোকজ দোকানদারকে! লাইসেন্স বাতিল হতে পারে
২০২৫-এর ক্যাট (কমন অ্যাডমিশন টেস্ট), ২০২৬-এর সিম্যাট (কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট), ২০২৫ এবং ২০২৬ সালের ম্যাটে (ম্যানেজমেন্ট অ্যাপ্টিটিউড টেস্ট) উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাদারি অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে এই কোর্সে ভর্তি নেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: রান্না করা নিয়ে শাশুড়ির সঙ্গে দিনের পর দিন অশান্তি, চরম পথ বেছে নিলেন প্রাক্তন ইঞ্জিনিয়ার যুবতী! বেঙ্গালুরুতে মারাত্মক কাণ্ড
আবেদন করবেন কী ভাবে? প্রথমে এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আগামী ৩০ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর বাছাই পড়ুয়াদের নাম ঘোষণা করা হবে ৮ মে। গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের পর নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে ২৯ মে। কোর্সে ভর্তি সংক্রান্ত বাকি তথ্য জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটটি দেখে নিতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
MBA in NIT Durgapur: ৪৪ আসনে ভর্তির সুযোগ, দুর্গাপুর এনআইটি-তে এমবিএ পড়তে চান? জানুন বিশদে
Next Article
advertisement
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
  • রাজ্যসভার প্রাথী হিসেবে আজই মনোনয়ন জমা দেওয়ার দিন। বিধানসভায় মনোনয়ন জমা দিতে সকাল সকাল হাজির ছিলেন রাজীব কুমার। মনোনয়ন পত্র জমা দিয়ে মাদার টেরিজাকে উদ্ধৃত করে যা বললেন প্রাক্তন আমলা রাজীব কুমার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement