advertisement

Madhyamik Exam 2026: AI-প্রযুক্তিতে 'স্মার্ট' টুকলি! মাধ্যমিকে অভিনব জালিয়াতি! কোথাও ঘটল এমন ঘটনা? তাজ্জব পরীক্ষকরা

Last Updated:

Madhyamik Exam 2026: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে মাধ্যমিক পরীক্ষায় টুকলি করছে পরীক্ষার্থী, এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানে।

স্কুলের ছবি
স্কুলের ছবি
পূর্ব বর্ধমান, সায়নী সরকার: মাধ্যমিক পরীক্ষায় টুকলি করতে এআই ব্যবহার, অবাক পরীক্ষক।ধরা পরে বাতিল হল পরীক্ষা। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে মাধ্যমিক পরীক্ষায় টুকলি করছে পরীক্ষার্থী! এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে গিয়ে এ আই ব্যবহার করে ধরা পরে পরীক্ষার্থী। এখনও পর্যন্ত জেলায় তিনটি পরীক্ষা কেন্দ্রে তিন পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে গিয়ে ধরা পড়ে বাতিল হয়েছে পরীক্ষা। পাশাপাশি সমস্ত ঘটনা জানিয়ে পুলিশে জেনারেল ডায়েরি করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। টুকলির এই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার দেখে স্তম্ভিত শিক্ষা দফতরের আধিকারিকরা।
গলসির সাঁকো সিএস স্কুলের এক পড়ুয়া মোবাইল সহ ধরা পড়েছে গলসির কালীমতি দেবী স্কুলে। আজ উচালন হাই স্কুলে সেহারাবাজার সি কে স্কুলের এক পরীক্ষার্থী একই কায়দা করতে গিয়ে ধরা পড়েছে। এছাড়া কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি বালিকা বিদ্যালয়ে কাটোয়া কেডি ইনস্টিটিউটের এক পরীক্ষার্থী ধরা পড়েছে। ওই তিন পরীক্ষার্থী লুকিয়ে মোবাইল ফোন ব্যবহার করেছিল।
advertisement
advertisement
এদের মধ্যে গলসীর ছাত্রটি প্রশ্নপত্র মোবাইল ফোনে স্ক্যান করে এআই অ্যাপের মাধ্যমে উত্তর সংগ্রহ করে তা লেখার কাজ চালাচ্ছিল। পরীক্ষকরা তাঁর এই কীর্তিকলাপ ধরে ফেলে। পর্ষদের নিয়ম অনুযায়ী তাঁর পরীক্ষা বাতিল করা হয়েছে। পাশাপাশি, অন্য দুই ছাত্র পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকে মোবাইল ব্যবহার করে উত্তর লেখায় তাদের পরীক্ষাও বাতিল করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ হার্ট অ্যাটাকের আগে ‘৮’ লক্ষণের কোনও একটি ফুটে ওঠে শরীরে, অবজ্ঞা করলে ‘মৃত্যু’র হাতছানি, জানুন উপসর্গ
মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ। সেজন্য পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় প্রতিটি পরীক্ষার্থীর তল্লাশি নেওয়া হচ্ছে। তা সত্ত্বেও নজরদারির ফাঁক ফোকর খুঁজে নিয়ে পরীক্ষার্থীদের একটা অংশ মোবাইল ফোন নিয়ে ভেতরে ঢুকে পড়ছে। ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা জেলা কনভেনার অমিত কুমার ঘোষ জানান, মূলত জুতোর ভেতরে, মোজার ভেতরে কিংবা পায়ের সঙ্গে সেলোটেপ আটকে মোবাইল ফোন নিয়ে ঢুকেছিল ওই তিন পরীক্ষার্থী। ঢোকার সময় সেই মোবাইল ফোন সুইচড অফ করে রাখা ছিল।
advertisement
এরপর তা সময় মতো অন করে নেওয়া হয় এবং সাইলেন্ট মোডে রাখা হয়। কোনও ফোন এসে গেলে যাতে কেউ বুঝতে না পারে সে কারণেই এই সাইলেন্ট মোডের ব্যবস্থা। এরপর এ আই অ্যাপ ব্যবহার গলসীর ছাত্রটি প্রশ্নপত্র স্ক্যান করে উত্তর তৈরি করে নিয়ে তা লেখার কাজ চালাচ্ছিল। সেই সময় পরীক্ষকরা কারসাজি ধরে ফেলে। পরীক্ষা বাতিল করা হয়েছে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে গিয়ে ব্যবাহার করায় বাকী দুই পরীক্ষার্থীরও পরীক্ষা বাতিল করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2026: AI-প্রযুক্তিতে 'স্মার্ট' টুকলি! মাধ্যমিকে অভিনব জালিয়াতি! কোথাও ঘটল এমন ঘটনা? তাজ্জব পরীক্ষকরা
Next Article
advertisement
Krishnanagar Eye Donation Update: কৃষ্ণনগরের রাবেয়া বিবির কর্নিয়া পেলেন দু জন দৃষ্টিহীন, মায়ের চোখ দান করে এখনও জেলে ছেলে!
কৃষ্ণনগরের রাবেয়া বিবির কর্নিয়া পেলেন দু জন দৃষ্টিহীন, মায়ের চোখ দান করে এখনও জেলে ছেলে
  • কৃষ্ণনগরের রাবেয়া বিবির কর্নিয়া পেলেন দু জন দৃষ্টিহীন৷

  • মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে প্রতিস্থাপিত হল কর্নিয়া৷

  • এখনও জেলে রাবেয়া বিবির ছেলে আমির চাঁদ শেখ সহ পরিবারের ৫ সদস্য৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement