advertisement

Madhyamik Exam 2026: মাধ্যমিকে কড়া নজরদারি পর্ষদের, কোন জিনিস সঙ্গে থাকলে পরীক্ষা বাতিল হবে? জরুরি হেল্পলাইন নম্বরও জানুন

Last Updated:

Madhyamik Exam 2026: স্কুলের গণ্ডি পেরিয়ে অন্য স্কুলে পরীক্ষা দিতে যাবে ৯,৭১,৩৪০ পড়ুয়া। এ সময় মাথায় থাকে শুধুমাত্র পরীক্ষার চিন্তাই। কিন্তু পাঠ্যক্রমের বাইরে কিছু বিষয় মাথায় রাখা জরুরি।

সোমবার শুরু মাধ্যমিক
সোমবার শুরু মাধ্যমিক
কলকাতা: সোমবার, ২ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। যা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রাজ্যজুড়ে লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ২টো পর্যন্ত।
স্কুলের গণ্ডি পেরিয়ে অন্য স্কুলে পরীক্ষা দিতে যাবে ৯,৭১,৩৪০ পড়ুয়া। এ সময় মাথায় থাকে শুধুমাত্র পরীক্ষার চিন্তাই। কিন্তু পাঠ্যক্রমের বাইরে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। কারণ, মধ্যশিক্ষা পর্ষদের কড়া নির্দেশিকায় এমন কিছু বিষয় রয়েছে, যা না মানলে পরীক্ষা বাতিল হতে পারে।
আরও পড়ুন: মাধ্যমিকের বাংলা পরীক্ষায় এবার রচনা কোন কোন বিষয়ে আসতে পারে? রইল শেষ মুহূর্তের সাজেশন
পরীক্ষার হলে কী কী নেওয়া জরুরি? পরীক্ষা কক্ষে অবশ্যই আসল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে। পরীক্ষাকেন্দ্রের ভিতরে কোনও অভিভাবকের প্রবেশ নিষিদ্ধ। পরীক্ষাকেন্দ্রে কোনও ধরনের মুঠোফোন নিয়ে প্রবেশ করা যাবে না। করলে পরীক্ষা বাতিল হতে পারে।
advertisement
advertisement
আরও পড়ুন: নবম বাজেট-৯ রকম শাড়ি! অর্থমন্ত্রীর প্রতি লুকেই ‘বিশেষ’ বার্তা, ২০২৬-এ কোন শাড়ি পরলেন নির্মলা?
স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটারের মতো কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষাকক্ষে প্রবেশ করা যাবে না। পরীক্ষা শেষ হবে দুপুর ২টোয়। তার আগে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষাকক্ষ থেকে বের হওয়া যাবে না। নকল করতে গিয়ে ধরা পড়লে পরীক্ষা বাতিল হতে পারে। পরীক্ষার খাতায় নির্ধারিত স্থানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
advertisement
পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। যা সচল থাকবে ২৪ ঘণ্টাই। সেন্ট্রাল কন্ট্রোল রুমে যে নম্বরগুলির মাধ্যমে যোগাযোগ করা যাবে, সেগুলি হল— ০৩৩ ২৩২১ ৩৮১৩, ০৩৩ ২৩৫৯ ২২৭৭ এবং ০৩৩ ২৩৩৭ ২২৮২। পর্ষদের কন্ট্রোল রুমের কলকাতার আঞ্চলিক অফিসে ০৩৩ ২৩২১ ৩৮১১, বর্ধমানের আঞ্চলিক অফিসে ০৩৪ ২২৬৬ ২৩৭৭, মেদিনীপুরের আঞ্চলিক অফিসে ০৩২ ২২২৭ ৫৫২৪ এবং উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসে ০৩৫ ৩২৯৯ ৯৬৭৭ নম্বরের মাধ্যমে যোগাযোগ করা যাবে। এ ছাড়াও খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন হিসাবে আরও তিনটি নম্বর দেওয়া হয়েছে– ০৩৩ ২৩২১ ৩০৮৯, ০৩৩ ২৩২১ ৩৮১৬, ০৩৩ ২৩২১ ৩২১৬। এই নম্বরগুলিতে সভাপতি, সচিব ও অতিরিক্ত সচিবের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে জানানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2026: মাধ্যমিকে কড়া নজরদারি পর্ষদের, কোন জিনিস সঙ্গে থাকলে পরীক্ষা বাতিল হবে? জরুরি হেল্পলাইন নম্বরও জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement