advertisement

Madhyamik Exam 2023: মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে কোনও সমস্যার সমাধানে কন্ট্রোল রুম, জেলাভিত্তিক নম্বরগুলি জানুন

Last Updated:

Madhyamik Exam 2023: ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদ কন্ট্রোল রুম শুরু করেছে। কলকাতার পাশাপাশি বর্ধমান,মেদিনীপুর, উত্তরবঙ্গের জন্য বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

মাধ্যমিক পরীক্ষায় পর্ষদের কড়া নজরদারিতে কন্ট্রোল রুম
মাধ্যমিক পরীক্ষায় পর্ষদের কড়া নজরদারিতে কন্ট্রোল রুম
কলকাতা: আজ থেকে শুরু চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। আর এই মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করেই প্রত্যেক বছরের মতো এ বছরও কন্ট্রোল রুম চালু করল পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের তরফে কলকাতার পাশাপাশি মেদিনীপুর, বর্ধমান এবং উত্তরবঙ্গের জন্য চালু করা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। ইতিমধ্যেই সেই কন্ট্রোল রুম কাজ করা শুরু করেছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে কেন্দ্রীয় ভাবে যে কন্ট্রোলরুমগুলি চালু করা হয়েছে তার নম্বর ০৩৩২৩২১৩৮২৭ ও ০৩৩২৩৫৯২২৭৪।
এরই সঙ্গে বর্ধমানের যে কন্ট্রোল রুম চালু করা হয়েছে তার নম্বর ৯১৪৭১৩৫৭৪৭ ও ৯৪৭৪০২১১৩৫। মেদিনীপুরে যে কন্ট্রোল রুম চালু করা হয়েছে তার নম্বর ৯১৪৭১৩৫৭৫২ ও ৯৪৭৬৩০২৬৮০। উত্তরবঙ্গে যে কন্ট্রোল রুম চালু করা হয়েছে তার নম্বর ৯১৪৭১৩৫৭৪৮ ও ৯৬০৯৯১৬১৪১ । কলকাতায় যে কন্ট্রোল রুম চালু করা হয়েছে তার নম্বর ৯১৪৭১৩৫৭৪৯ ও ৮৯৮১৮৩৩৮৯৮। ১৬ ফেব্রুয়ারি থেকেই এই কন্ট্রোল রুমগুলি ইতিমধ্যেই চালু হয়েছে। পর্ষদের তরফে জানানো হয়েছে পরীক্ষা সংক্রান্ত যে কোনও সমস্যা নিয়ে ছাত্রছাত্রীরা এই নম্বরগুলিতে ফোন করে জানাতে পারবেন।
advertisement
আরও পড়ুন: শিশু ৬ বছর বয়সের বেশি না হলে প্রথম শ্রেণিতে ভর্তি নয়, কেন্দ্রের নতুন নির্দেশ
প্রসঙ্গত মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে এবার বিশেষ ভাবে নিরাপত্তামূলক পদক্ষেপ নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি করে সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফে। পাশাপাশি পরীক্ষার সময় নজরদারি করার জন্য একটি অ্যাপ ও চালু করেছে পর্ষদ। যেই অ্যাপের মাধ্যমে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্র গুলোকে পরীক্ষার বিস্তারিত তথ্য আপডেট করতে হবে। গত বছরের থেকে প্রায় চার লক্ষ পরীক্ষার্থীর সংখ্যা কমে গিয়ে এবার ৬ লক্ষের বেশি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুন: মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং গুরুত্বপূর্ণ, অবশ্যই জানুন 
সবমিলিয়ে কার্যত প্রস্তুতি শেষ পর্যায়ে এবারের মাধ্যমিক পরীক্ষার। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলিতে অ্যাপের মাধ্যমে নজরদারি ও চালানো হবে। প্রত্যেক মুহূর্তের আপডেট পরীক্ষা কেন্দ্রগুলিকে অ্যাপের মাধ্যমে দিতে হবে। কখন প্রশ্নপত্র পরীক্ষার্থীদের দেওয়া হচ্ছে পরীক্ষার্থীরা কখন উত্তরপত্র জমা দিচ্ছে বিস্তারিত তথ্য অ্যাপের মাধ্যমে দিতে হবে পরীক্ষা কেন্দ্রগুলিকে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2023: মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে কোনও সমস্যার সমাধানে কন্ট্রোল রুম, জেলাভিত্তিক নম্বরগুলি জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement