advertisement

Madhyamik 2025: মাধ্যমিকে ভৌতবিজ্ঞানে ভাল নম্বর চাই? সহজ উপায় জানাচ্ছেন শিক্ষক

Last Updated:

Madhyamik 2025: মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞান নিয়ে ভয় থাকে বহু ছাত্র ছাত্রীর। তবে এই ভৌতবিজ্ঞান বিষয়েও ভাল নম্বর খুব সহজেই পাওয়া সম্ভব। সেই বিষয়ে জানাচ্ছেন অভিজ্ঞ শিক্ষক

+
প্রতিকী

প্রতিকী ছবি

কোচবিহার: ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা হল মাধ্যমিক। তাই এই পরীক্ষার ভাল নম্বর পাওয়া নিয়ে চিন্তায় থাকে প্রত্যেক পরীক্ষার্থী। ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে সকল ছাত্র-ছাত্রীরা। পরীক্ষার্থীরা তৈরি হচ্ছে জীবনের প্রথম বড় পরীক্ষার জন্য। তবে বহু পরীক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞান নিয়ে ভয় থাকে। তবে এই ভৌতবিজ্ঞান বিষয়েও ভাল নম্বর খুব সহজেই পাওয়া সম্ভব। সেই বিষয়ে জানাচ্ছেন কোচবিহার বিবেকানন্দ বিদ্যাপীঠের শিক্ষক অভিজিৎ কুমার সরকার।
অভিজিৎ কুমার সরকার জানান,  “বহু পরীক্ষার্থী ভৌতবিজ্ঞান বিষয় নিয়ে একটি ভীতির মধ্যে থাকে। তবে এই বিষয়টি নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই। অন্যান্য বিষয়ের থেকে বিষয়ে নম্বর পাওয়া অনেকটা সহজ। কিছু পদ্ধতি অবলম্বন করে চললেই সম্পূর্ণ নম্বর পেতে পারে ছাত্র-ছাত্রীরা। টেস্ট পেপারের ভৌতবিজ্ঞান বিষয়ের বিগত দশ বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন কভার করতে হবে। যাতে কোনটি বাকি না থাকে। তা হলেই অনেকটা সহজ হবে পরীক্ষার হলে বসে সমস্ত প্রশ্নের উত্তর করা ছাত্র-ছাত্রীদের জন্য।”
advertisement
advertisement
এছাড়া তিনি আরও জানান,  “ছাত্র-ছাত্রীদের ভৌতবিজ্ঞানের এককের একটি তালিকা প্রস্তুত করতে হবে। এবং ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ সূত্রগুলিতে তালিকায় লিখতে হবে। যাতে তা সহজেই মুখস্ত করা সম্ভব হয়। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগেও একবার সেই তালিকা দেখে নিতে হবে ভাল করে। বইয়ের গুরুত্বপূর্ণ অংশগুলি অবশ্যই রিভিশন করতে হবে। তবে অযথা বেশি রাত পর্যন্ত জেগে পড়াশোনা করবে না। সময় ধরে নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী পড়াশোনা করবে। যাতে মানসিক চাপ না পড়ে।”
advertisement
এছাড়া আরও বেশ কিছু বিষয়ের ওপর নজর রাখতে হবে সেগুলি নিচে বলা হল: 
১) মানসিক প্রস্তুতি নিতে হবে: বোর্ড এর প্রথম পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষা। তাই ছাত্র-ছাত্রীদের ভীতির কথা মাথায় রেখে খুব একটা বেশি কঠিন প্রশ্ন করা হয় না। সেই কারণে ছাত্র-ছাত্রীদের অযথা ভয় পাওয়ার কিছু নেই।
advertisement
২) পরীক্ষা শুরুর ১৫ মিনিট: পরীক্ষা শুরুর প্রথম ১৫ মিনিট ভাল করে খুঁটিয়ে প্রশ্নপত্র পড়ে নিতে হবে। যাতে সহজ প্রশ্ন এবং তুলনা মূলক কঠিন প্রশ্ন গুলি শনাক্ত করা যায়। এবং পেন্সিল দিয়ে সেভাবে মার্ক করে নিতে হবে।
৩) সহজ উত্তর আগে করা: পরীক্ষায় খাতায় সবসময় সহজ বিষয় গুলি আগে করে নিতে হয়। কঠিন বিষয় গুলিকে পড়ে করতে হবে। তবে পরীক্ষার খাতায় শুরুতেই ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এবং খাতার মান সঠিক থাকে।
advertisement
অভিজ্ঞ শিক্ষকের বলা এই সকল বিষয় গুলি মাথায় রেখে পরীক্ষার প্রস্তুতি নিলে। এবং পরীক্ষা দিতে বসলে যেকোনও মাধ্যমিক পরীক্ষার্থী খুব সহজেই ভৌতবিজ্ঞান বিষয়ে বেশ ভাল নম্বর পাবে সহজেই।
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik 2025: মাধ্যমিকে ভৌতবিজ্ঞানে ভাল নম্বর চাই? সহজ উপায় জানাচ্ছেন শিক্ষক
Next Article
advertisement
Online Game Addiction: অনলাইন গেমের সর্বনাশা নেশা! বাদুড়িয়ায় বাড়ি থেকে ৯ লক্ষ টাকার গয়না চুরি করে ৪ হাজারে বেচল নাবালক
অনলাইন গেমের নেশা! বাদুড়িয়ায় বাড়ির ৯ লক্ষের গয়না চুরি করে ৪ হাজারে বেচল নাবালক
  • অনলাইন গেমের নেশায় বাড়ি থেকে গয়না চুরি৷

  • ৯ লক্ষ টাকার গয়না ৪ হাজারে বিক্রি করল নাবালক৷

  • উত্তর চব্বিশ পরগণার বাদুড়িয়ায় গ্রেফতার ২৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement