advertisement

Madhyamik 2022: মাধ্যমিক শুরুর দিনে অ্যাডমিট কার্ড 'আটকে' পরিবার, পুলিশে গেল ছাত্রী!

Last Updated:

কিন্তু কেন রূপসার এই অবস্থা হল পরীক্ষার দিন? (Madhyamik 2022)

Madhyamik 2022
Madhyamik 2022
#আরামবাগ: আর কিছুক্ষণ পরেই মাধ্যমিকের পরীক্ষা শুরু (Madhyamik 2022)। কিন্তু এখনও হাতে অ্যাডমিট কার্ড না পেয়ে হতাশ হয়ে ভেঙে পড়েছেন এক মাধ্যমিকের ছাত্রী। ঘটনাটি ঘটেছে আরামবাগে, ছাত্রীর নাম রূপসা রুইদাস। রূপসা যাতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হাতে পেয়ে পরীক্ষা দিতে পারেন, তার জন্য ছাত্রী ও তাঁর আত্মীয় স্বজন থানার দ্বারস্থ হয়েছেন। কিন্তু কেন রূপসার এই অবস্থা হল পরীক্ষার দিন? (Madhyamik 2022)
আরও পড়ুন: হাতে মাত্র কয়েক ঘণ্টা! অ্যাডমিট কার্ড না পেয়ে ৩ ছাত্রীর বসা হবে না মাধ্যমিক পরীক্ষায়
জানা গিয়েছে, রূপসার বাড়ি আরামবাগ থানার বলাইচক গ্রামে। তিনি ধামসা হাইস্কুলের ছাত্রী (Madhyamik 2022)। এবারে পরীক্ষার কেন্দ্র হয়েছে প্রায় ১৫ কিমি দূরে জয়রাম পুর হাই স্কুলে। রূপসার বাবা মাস ছয়েক আগে মারা যান৷ তার পরে শিবরাত্রির দিনে রূপসার মা রুমা ফের বিয়ে করেন ও তাঁর এক ছেলে ও মেয়েকে নিয়ে চলে আসেন বর্তমান স্বামীর বাড়ি কেশবপুরে। আর তাতেই হয়েছে সমস্যা। পরীক্ষার অ্যাডমিট কার্ড রূপসার পুরনো বাড়ি বলাই চকেই রয়ে গিয়েছে। কিন্তু তাঁর পরিবার, পরিজনেরা তাঁদের হাতে অ্যাডমিট কার্ড দেয়নি বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন: আজ শুরু মাধ্যমিক, পরীক্ষার্থীদের বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
তাঁদের দাবি, অ্যাডমিট কার্ড চাইতে গেলে তাঁদের মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে রূপসার মাধ্যমিক পরীক্ষা দেওয়াটাই অনিশ্চিত হয়ে পড়েছে। তাই তাঁরা আরামবাগ থানার দ্বারস্থ হয়েছেন। এখন দেখার বিষয় পুলিশ কীভাবে উদ্ধার করে তাঁকে পরীক্ষা বসাতে ব্যবস্থা করে দিতে পারবে?
advertisement
advertisement
বাপন সাঁতরা
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Madhyamik 2022: মাধ্যমিক শুরুর দিনে অ্যাডমিট কার্ড 'আটকে' পরিবার, পুলিশে গেল ছাত্রী!
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement