IIT Job Vacancy: গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ আইআইটিতে! দেরি করবেন না, এখনই আবেদন করুন!
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
IIT Job Vacancy: আপনার কি আর্থ, ক্লাইমেট সায়েন্স, মেকানিকাল কিংবা সিভিল বিষয়ে এম টেক ডিগ্রি রয়েছে? অথবা অঙ্ক, আর্থ, ক্লাইমেট সায়েন্স বিষয়ে এমএসি ডিগ্রি রয়েছে? তবে আপনার জন্য আইআইটি খড়গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ।
পশ্চিম মেদিনীপুর: আপনার কি আর্থ, ক্লাইমেট সায়েন্স, মেকানিকাল কিংবা সিভিল বিষয়ে এম টেক ডিগ্রি রয়েছে? অথবা অঙ্ক, আর্থ, ক্লাইমেট সায়েন্স বিষয়ে এমএসি ডিগ্রি রয়েছে? তবে আপনার জন্য আইআইটি খড়গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। গবেষণা সংক্রান্ত কাজের জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখনই আবেদন জানান। গবেষণার ইচ্ছে থাকলেই বিশেষ এক প্রকল্পে কাজের জন্য আবেদন জানাতে পারবেন। ইতিমধ্যে আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। আপনার অভিজ্ঞতা থাকলে এখনই আবেদন করুন।
আরও পড়ুনঃ AC- রুমে বালতি ভরে জল রাখছে সকলে? ভাবছেন কী হল? কারণ জানলে আপনিও করবেন আজ থেকেই
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ এক প্রকল্পে কাজের জন্যে জুনিয়র রিসার্চ ফেলোশিপ নিয়োগ করবে আইআইটি খড়গপুর। আইআইটি খড়গপুরের কোরাল বিভাগের ব্যবস্থায় বিশেষ প্রকল্পে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। বিশেষ প্রকল্পে কাজের জন্য কর্মী নিয়োগ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মোটা অংকের বেতন। গবেষণার ইচ্ছে থাকলে এখনই আবেদন জানান।
advertisement
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, Ministry of Earth Sciences(Government of India, Earth System Science Organisation, Ministry of Earth Sciences এর আর্থিক সহযোগিতায় CRYOsphere Science Concluding in new Observations and Productive Exploitation(OPE) এই প্রকল্পে কাজের জন্য একজন কর্মী নিয়োগ করা হবে। জানানো হয়েছে, অস্থায়ী ভিত্তিতে একজন কর্মী নিয়োগ করবে সংশ্লিষ্ট বিভাগ। পাইথন, ম্যাটল্যাব সহ একাধিক প্রোগ্রামিং বিষয়ে অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
advertisement
advertisement
এই প্রকল্পে নিযুক্ত ব্যক্তিকে প্রতিমাসে ৩৭০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। আবেদন জানানোর শেষ তারিখ ১৯ জুন ২০২৫। আবেদনের জন্য কোনও আবেদন মূল্য লাগবে না। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 15, 2025 8:03 PM IST










