SSC GD Constable 2021: কনস্টেবল পদে ২৫ হাজারেরও বেশি প্রার্থী নিয়োগ করতে চলেছে স্টাফ সিলেকশন কমিশন
- Published by:Debalina Datta
Last Updated:
নিয়োগ করবে The Staff Selection Commission। নিয়োগের ক্ষেত্রে কম্পিউটার নির্ভর একটি পরীক্ষা সকলকে দিতে হবে।
#কলকাতা: করোনার জেরে অনেক পরীক্ষা পিছিয়েছে। পরীক্ষা স্থগিত কেন্দ্র-রাজ্য উভয়েরই বিভিন্ন শূন্যপদে। এরই মাঝে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। স্টাফ সিলেকশন কমিশনে (SSC GD Constable 2021) সত্বর নিয়োগ হবে ২৫ হাজারেরও বেশি শূন্য পদে।
জানা যাচ্ছে, SSC কনস্টেবলের GD বা জেনেরাল ডিউটি পদে নিয়োগ শুরু হচ্ছে। এক্ষেত্রে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস (CAPFs), ন্যাশনাল ইনভেস্টিগেশন (NTA), সেক্রেটারিয়েট সিকিওরিটি ফোর্সেস (SSF) ও অসম রাইফেলের রাইফেল ম্যান পদে মোট ২৫,২৭১ টি শূন্যপদ রয়েছে।
নিয়োগ করবে The Staff Selection Commission। নিয়োগের ক্ষেত্রে কম্পিউটার নির্ভর একটি পরীক্ষা সকলকে দিতে হবে। তার পর থাকবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, থাকবে মেডিক্যাল একজামিনেশন ও সব শেষে ডকুমেন্ট ভেরিফিকেশন।
advertisement
advertisement
SSC GD Constable-এ নিয়োগের শূন্যপদের বিবরণ:
এই বিভাগে বর্তমানে মোট ২৫,২৭১টি শূন্যপদ রয়েছে। যার মধ্যে সেক্রেটারিয়েট সিকিওরিটি ফোর্সেস-এ কনস্টেবল নিয়োগ হবে অল ইন্ডিয়া বেসিসে। অর্থাৎ দেশের যে কোনও প্রান্তের যে কেউ এই পরীক্ষায় বসতে পারবেন। কিন্তু বাকি CAPF-এর ক্ষেত্রে নিয়োগ হবে রাজ্যভিত্তিক।
এই ২৫, ২৭১টি পদের মধ্যে কয়েকটি পদ রয়েছে বর্ডার গার্ডিং ডিসট্রিক্টের জন্য। যার জন্য শুধুমাত্র ওই জেলার মানুষজনই আবেদন করতে পারবেন। অন্যান্য জেলা থেকে আবেদন করলে তা গ্রাহ্য হবে না।
advertisement
SSC GD Constable-এ শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন কবে থেকে করা যাবে বা কবেই বা শেষ হবে সে বিষয়ে এখনও সংস্থার তরফে কিছু জানা যায়নি। তবে, সূত্রের খবর এই বছরই আবেদন প্রক্রিয়া শুরু করবে SSC।
এক্ষেত্রে আবেদনের পর প্রত্যেকটি পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা শেষে কমিশন ফোর্সে একেকজনের জায়গা ঠিক করবে।
advertisement
SSC GD Constable-এ বিভাগে নিয়োগের শূন্যপদে আবেদনের জন্য বয়স সময়সীমা:
এই সংক্রান্ত কোনও তথ্যও এখনও পাওয়া যায়নি। SSC-র নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশনে তথ্য মিলতে পারে।
SSC GD Constable সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
ফাইনাল সিলেকশনেরে ক্ষেত্রে আনরিজার্ভড, SC, ST, OBC, EWS, ESM এই ক্যাটাগরিগুলিতে মহিলা-পুরুষ আলাদাভাবে নাম বের করা হবে। সঙ্গে নকশাল অধ্যুষিত জেলা বা সীমান্ত সমস্যা রয়েছে, এমন জেলায় সেই জেলার মানুষজনকে অগ্রাধিকার দেওয়া হবে। সব দিন মাথায় রেখেই তালিকা প্রকাশ হবে।
Location :
First Published :
Jul 19, 2021 5:48 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
SSC GD Constable 2021: কনস্টেবল পদে ২৫ হাজারেরও বেশি প্রার্থী নিয়োগ করতে চলেছে স্টাফ সিলেকশন কমিশন








