advertisement

Birbhum News: সাংবাদিকতার স্বপ্ন? দূরদর্শন দিচ্ছে সুযোগ! বীরভূমের জন্য বড় ঘোষণা, কারা আবেদন করতে পারবেন জেনে নিন

Last Updated:

দূরদর্শনে সাংবাদিকতার সুযোগ! বীরভূমের জন্য বড় ঘোষণা, জানুন আবেদনের শেষ তারিখ

দূরদর্শন কেন্দ্র, কলকাতা
দূরদর্শন কেন্দ্র, কলকাতা
বীরভূম, সুদীপ্ত গড়াই: দূরদর্শন কেন্দ্র, কলকাতার আঞ্চলিক সংবাদ বিভাগ পশ্চিমবঙ্গ জুড়ে অস্থায়ী ও প্রয়োজন ভিত্তিক চুক্তির ভিত্তিতে ‘স্ট্রিঙ্গার’ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এই নিয়োগ তালিকায় অন্যান্য জেলার পাশাপাশি বীরভূম জেলার জন্যও সাংবাদিক বা স্ট্রিঙ্গার নেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বীরভূম-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যোগ্য প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী ব্যক্তিদের আগামী ০৪/০৩/২০২৬ তারিখের মধ্যে তাদের আবেদনপত্র জমা দিতে হবে।
advertisement
কীভাবে আবেদন করবেন, বিস্তারিত পদ্ধতি রইল ধাপে ধাপে
১. আবেদনপত্র এবং এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে প্রসার ভারতীর অফিসিয়াল ওয়েবসাইটে।
advertisement
আপনি নিচের লিঙ্ক থেকে সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফ ফরম্যাটটি ডাউনলোড করে নিতে পারেন।  (https://prasarbharati.gov.in/wp-content/uploads/2026/02/RNU-DDK-Kolkata-Stringer-empanelment-notification-2026.pdf )।
২. পূরণ করা আবেদনপত্রের সঙ্গেই ১,১৮০/- টাকার (জিএসটি-সহ) একটি ডিমান্ড ড্রাফট যুক্ত করতে হবে। এই ডিমান্ড ড্রাফটটি “DDO, DDK, Kolkata”-এর নামে কলকাতায় প্রদেয় হতে হবে। এই ফি ফেরত পাওয়া যাবে না।
advertisement
৩. আবেদনপত্র ও ডিমান্ড ড্রাফট একটি সিল করা খামে ভরে জমা দিতে হবে।
৪. খামের উপরে স্পষ্টভাবে লিখতে হবে “Empanelment of Stringers of RNU Kolkata, DD News- 2026″।
বীরভূম জেলার যে সমস্ত সংবাদকর্মী বা আগ্রহী ব্যক্তিরা দূরদর্শনের মতো জাতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কাজ করতে চান, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। ৪ মার্চের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রার্থীদের বলা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Birbhum News: সাংবাদিকতার স্বপ্ন? দূরদর্শন দিচ্ছে সুযোগ! বীরভূমের জন্য বড় ঘোষণা, কারা আবেদন করতে পারবেন জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement