advertisement

Job News:উত্তর ২৪ পরগনা প্রশাসনিক বিভাগে কর্মী নিয়োগ! কারা আবেদন করতে পারবেন? জানুন

Last Updated:

উত্তর ২৪ পরগনা প্রশাসনিক বিভাগে কর্মী নিয়োগ! সুযোগ নিতে পারেন আপনিও 

জেলাশাসকের কার্যালয়
জেলাশাসকের কার্যালয়
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীদের জন্য বড় সুযোগ, উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বিভাগে হবে কর্মী নিয়োগ। উত্তর ২৪ পরগনা জেলার ‘ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট’ এবং ‘ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল’-এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে। তবে এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের সুযোগ রয়েছে শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যই।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাঙ্কিং রিসোর্স পার্সন পদে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে এই পদে কাজ করতে হবে। নির্বাচিত প্রার্থীদের প্রতিদিন ১৫০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে কোনও সরকারি ব্যাঙ্ক থেকে অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে।
advertisement
advertisement
পাশাপাশি, সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকা প্রয়োজন। একই সঙ্গে প্রার্থীকে বাংলা ভাষায় কথা বলতে ও লিখতে পারা বাধ্যতামূলক। আবেদনকারীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর সকাল ১২টা থেকে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র ও প্রয়োজনীয় সমস্ত নথি সঙ্গে নিয়ে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত থাকতে হবে প্রার্থীদের।
advertisement
আবেদনপত্র ও প্রয়োজনীয় নথির বিস্তারিত জানতে আগ্রহীদের উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে হবে। হোমপেজে গিয়ে ‘নোটিস’ ও ‘রিক্রুটমেন্ট’ বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাচ্ছে। সেখান থেকেই আবেদনপত্র ডাউনলোড করা যাবে। এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় শর্তাবলি ও বিস্তারিত তথ্য জানতে প্রার্থীদের সরকারি ওয়েবসাইটটি খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে চাকরিপ্রার্থীদের।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Job News:উত্তর ২৪ পরগনা প্রশাসনিক বিভাগে কর্মী নিয়োগ! কারা আবেদন করতে পারবেন? জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement