advertisement

Jadavpur University: দিতে হবে শুধু ইন্টারভিউ, মাসিক ৪২,০০০ সাম্মানিক! রিসার্চ অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, জানুন

Last Updated:

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, মাসে ৪২ হাজার টাকা সাম্মানিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজে যুক্ত হওয়ার সুবর্ণ সুযোগ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজে যুক্ত হওয়ার সুবর্ণ সুযোগ
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজে যুক্ত হওয়ার সুবর্ণ সুযোগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৪২ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। প্রাথমিকভাবে প্রকল্পটির মেয়াদ থাকবে ১০ মাস, তবে প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।
আরও পড়ুন: সর্বহারাদের দলের নতুন মুখও ‘সর্বহারা’! বালিগঞ্জের সিপিআইএম প্রার্থী আফরিনের স্থাবর সম্পত্তি ‘শূন্য’, হলফনামায় আর কী চমক?
আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফার্মাসিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। পাশাপাশি, গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপ্টিটিউড টেস্ট (GPAT) উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
advertisement
advertisement
নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী ১৬ এপ্রিল, বেলা ২টো থেকে ইন্টারভিউ নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় সমস্ত নথি সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে হবে।
আরও পড়ুন: পুরনো বাড়ি ছেড়ে এবার নতুন বাড়ি, বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন শ্রেয়া ঘোষাল! দাম শুনলে মাথা ঘুরে যাবে
কোন কোন নথি প্রয়োজন, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ‘হোমপেজ’-এ প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। একইসঙ্গে, বিজ্ঞপ্তি থেকেই আবেদনপত্র সংগ্রহ করা সম্ভব। আবেদন ফি হিসেবে ৫০ টাকা ধার্য করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Jadavpur University: দিতে হবে শুধু ইন্টারভিউ, মাসিক ৪২,০০০ সাম্মানিক! রিসার্চ অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, জানুন
Next Article
advertisement
Sudipta Sen: অবশেষে সব মামলায় জামিন ! প্রায় ১৩ বছর পর জেল থেকে ছাড়া পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন
অবশেষে সব মামলায় জামিন ! প্রায় ১৩ বছর পর জেল থেকে ছাড়া পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন
  • প্রায় ১৩ বছর পর জেল থেকে ছাড়া পেতে চলেছেন সারদাকর্তা

  • অবশেষে সব মামলায় জামিন সুদীপ্ত সেনের !

  • তবে জামিনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে আদালত

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement