advertisement

Mamata Banerjee: মমতার সভায় হঠাৎ আগুন আতঙ্ক! ‘উদ্দেশ্যটা ভাল নয়..,’ হুড়োহুড়ির মাঝেই থামিয়ে দিলেন বক্তৃতা

Last Updated:

ঘটনার আগেই এসইউআর-এর মঞ্চ থেকে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রাইব্যুনালের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই কেন প্রথম দফার তালিকা ফ্রিজ করা হল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
শ্রীরামপুর: হুগলির আরামবাগের পরে শ্রীরামপুরে প্রচারসভা সারছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ হঠাৎই সভার মাঝে ছড়িয়ে পড়ে আগুন আতঙ্ক৷ সভামঞ্চ থেকেই উদ্বিগ্ন মমতা বলে ওঠেন, ‘‘কোনও সাধারণ মানুষ হাত দেবেন না। একটা ফ্ল্যাশ হয়েছে। কেন হবে?’’
হঠাৎ করেই দর্শকের মাঝখান থেকে আগুন আতঙ্ক শুরু হয়৷ স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়েন সভায় উপস্থিত সকলেই৷ হুড়োহুড়ি হচ্ছে দেখে বক্তৃতা থামিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ তারপরেই তীব্র ক্ষোভপ্রকাশ করেন৷
মঞ্চ থেকেই মমতা বলেন, ‘‘আপনারা ওখান থেকে একটু সরে আসুন। ইলেকট্রিকের কাজ করেছেন কারা? তাঁরা দেখুন। ভয় পাওয়ার কোনও কারণ নেই। একটু সরে আসুন। ইলেকট্রিকের লোকেরা কাজ করবেন, কোনও সাধারণ মানুষ হাত দেবেন না। একটা ফ্লাশ হয়েছে। কেন হবে?’’
advertisement
advertisement
আরও পড়ুন: ‘আমি বোকা হতে পারি..,’ নাম বাদ যাওয়া নিয়ে কী মনে করছেন আইনজীবী মমতা! তালিকা ‘ফ্রিজ’ কেন? তুললেন প্রশ্ন
মমতার কড়া হুঁশিয়ারি, ‘‘যে করেছে তাঁর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। তারে তারে সংঘর্ষ। যে করেছেন, তাঁর উদ্দেশ্যটা ভাল নয়। পায়ে তার লেগেছে বলছে। এ সব অজুহাত দেখানোর দরকার নেই। তুমি এমন কিছু নিশ্চয়ই করতে দেবে না যে, পায়ে তার লাগলেই একটা শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে! কেন? এ সব মিটিঙে কেয়ার নেওয়ার দরকার নেই? পশ্চিমবঙ্গ থেকে সব লোক তুলে দিয়ে, এগুলো দেখার লোক নেই?’’
advertisement
ঘটনার আগেই মঞ্চ থেকে এসআউআর-এ ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে সরব হয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ট্রাইব্যুনালের কাজ শেষ হওয়ার আগে কেন প্রথম দফার তালিকা ফ্রিজ করা হল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷
advertisement
মমতা বলেন, ‘‘ভোটের আগে পশ্চিমবঙ্গের মানুষের নাম কাটার জন্য এই এসআইআর ষড়যন্ত্র করলেন কেন? তৃণমূলের সিটগুলো দেখে দেখে নাম কেটেছে। কল্যাণ আমাকে বলছিল, হুগলি জেলায় অনেক নাম কেটেছে। আমি বললাম, শুধু হুগলি জেলায়? উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায়, খোদ কলকাতায়, আমার ভবানীপুর কেন্দ্রে। মাত্র ২ লক্ষ ৫১ হাজার ভোটার ছিল। আগে কেটেছিল ৪৮ হাজার। অ্যাডজুডিকেশনেও ১৪ হাজার। তাঁদের ভবিষ্যতও আমরা জানি না। প্রায় ৬০ হাজারের কাছাকাছি। দিনহাটায় ৩৫ হাজার ভোট কেটে নিয়েছে। রাজবংশী ভোট। দেখে দেখে মুর্শিদাবাদ, মালদহ পুরো বরবাদ। ভবানীপুর কেন বরবাদ? হুগলি জেলা কেন বরবাদ? ২৪ পরগনা, উত্তর দিনাজপুর কেন বরবাদ?’’
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
Mamata Banerjee: মমতার সভায় হঠাৎ আগুন আতঙ্ক! ‘উদ্দেশ্যটা ভাল নয়..,’ হুড়োহুড়ির মাঝেই থামিয়ে দিলেন বক্তৃতা
Next Article
advertisement
Sudipta Sen: অবশেষে সব মামলায় জামিন ! প্রায় ১৩ বছর পর জেল থেকে ছাড়া পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন
অবশেষে সব মামলায় জামিন ! প্রায় ১৩ বছর পর জেল থেকে ছাড়া পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন
  • প্রায় ১৩ বছর পর জেল থেকে ছাড়া পেতে চলেছেন সারদাকর্তা

  • অবশেষে সব মামলায় জামিন সুদীপ্ত সেনের !

  • তবে জামিনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে আদালত

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement