advertisement

Tollywood: " আজ থেকে চিরসখার সকলে তো বেকার, কী দোষ ছিল বলুন তো আমাদের"? লিখলেন ‘চিরসখা’-র বুবলাই ভিভান ঘোষ

Last Updated:
ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউসকে ব্যান করা হয় এবং ম্যাজিক মোমেন্টস-এর সঙ্গে যুক্ত প্রত্যেকটি নামকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। তাঁদের সঙ্গে শিল্পী এবং কলাকুশলীরা আপাতত কোনও কাজ করবেন না, এমনই সিদ্ধান্ত হয়েছে৷ এর ফলে বেশ কয়েকটি বাংলা সিরিয়াল বন্ধের পথে৷ এক রাতে কাজ হারালেন বহু মানুষ৷ বিশেষ করে টেকনিশিয়ানদের কাজে টান পড়বে বলে মনে করছেন অনেকে৷ এই নিয়ে মুখ খুলেছেন অভিনেতা ভিভান ঘোষ৷
1/6
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুতে শোকের ছায়া টলিউডে৷ আপাতত ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউজ এবং লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কোনও কাজ হবে না, এমনই সিদ্ধান্ত হয়েছে৷ এই সিদ্ধান্তের আগেই বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা ম্যাজিক মোমেন্টসের সঙ্গে তাঁদের সম্পর্ক ছিন্ন করেছেন৷ তাঁরা আর কোনও ভাবে এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে চাইছেন না বলে তাঁদের কনট্রাক ক্যানসেল করেছেন৷ এই তালিকায় রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য ও রাজন্যা মিত্র৷ এর পাশাপাশি বাংলা বিনোদন জগতে দীর্ঘ দিন ধরে পরিচিত এই সংস্থার ভূমিকায় নাম না করেও ক্ষোভ উগরে দিয়েছেন টালিগঞ্জের বেশ কয়েকজন কুশীলব৷

2/6
রাহুলের মৃত্যুতে সঠিক কোনও উত্তর দিতে পারেনি ম্যাজিক মোমেন্টস এবং যে বিবৃত্তি তাঁদের পক্ষে থেকে দেওয়া হয়েছিল, তার কোনও ভিত্তি নেই বলেই সকলের মত৷ ইতিমধ্যেই এই সংস্থার দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা৷ এবার টলিউডের সকলে একজোট হয়ে ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউসকে ব্যানড করা হয় এবং ম্যাজিক মোমেন্টস-এর সঙ্গে যুক্ত প্রত্যেকটি নামকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। তাঁদের সঙ্গে শিল্পী এবং কলাকুশলীরা আপাতত কোনও কাজ করবেন না, এমনই সিদ্ধান্ত হয়েছে৷

3/6
এর ফলে বেশ কয়েকটি বাংলা সিরিয়াল বন্ধের পথে৷ এক রাতে কাজ হারালেন বহু মানুষ৷ বিশেষ করে টেকনিশিয়ানদের কাজে টান পড়বে বলে মনে করছেন অনেকে৷ এই নিয়ে মুখ খুলেছেন অভিনেতা ভিভান ঘোষ৷ তিনি ফেসবুকে লেখেন,
এর ফলে বেশ কয়েকটি বাংলা সিরিয়াল বন্ধের পথে৷ এক রাতে কাজ হারালেন বহু মানুষ৷ বিশেষ করে টেকনিশিয়ানদের কাজে টান পড়বে বলে মনে করছেন অনেকে৷ এই নিয়ে মুখ খুলেছেন অভিনেতা ভিভান ঘোষ৷
advertisement
4/6
তিনি ফেসবুকে লেখেন,
তিনি ফেসবুকে লেখেন, "বেকার ভাতার ফর্ম কোথায় পাওয়া যায় একটু জানাবেন৷ আজ থেকে চিরসখার সকলে তো বেকার,তাই সবাই জানতে চাইছে। কি দোষ ছিল বলুন তো আমাদের"? তাঁর এই পোস্টটি খুবই ভাইরাল হয়৷ অনেকে তাঁকে সমর্থন করেছেন, অনেকে আবার তাঁকে ট্রোলও করেছেন৷
advertisement
5/6
 তবে এই প্রথম নয়, এর কয়েকদিন আগে তিনি ম্যাজিক মোমেন্টস পক্ষেই কথা বলেন৷ লীনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর প্রোডাকশান হাউজের সম্পর্কে ভূয়সী প্রসংশা করেন তিনি৷ ‘চিরসখা’-র বুবলাই, অভিনেতা ভিভান ঘোষ নিজের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিতে গিয়ে বলেন যে, ম্যাজিক মোমেন্টস যে সম্মান শিল্পীদের দেয়, সেটা অন্য কোনও হাউস দেয় না৷ তিনি লিখছেন, কমফোর্ট জোন আছে বলেই সাবিত্রী চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায়েক মতো আর্টিস্টরা শুধু ম্যাজিক মোমেন্টস-এই কাজ করেন৷ ভিভানের কথায়, ‘লীনা গাঙ্গুলির সাথে কাজ করার জন্য সকলে উদগ্রীব থাকে৷ এই কথাগুলো না বললে নিজেকে কেমন দোষী দোষী লাগছিলো৷’

6/6
গতকাল, মঙ্গলবার বলা হয়েছিল লীনা গঙ্গোপাধ্যায় যে প্রজেক্টগুলোর সঙ্গে যুক্ত সেগুলোতে শিল্পী ও কলাকুশলীরা কাজ করবেন না। কিন্তু আজ সকালে ভারতলক্ষ্মী স্টুডিওতে ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের সেটে বেশ কিছু আর্টিস্ট ও টেকনিশিয়ান পৌঁছে গিয়েছেন। এ ধারাবাহিকটির চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় ও প্রোডাকশন হাউজ লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ঘ্য গঙ্গোপাধ্যায়ের। তাহলে মঙ্গলবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে নির্দেশ দিলেন সেটা কি কোথাও অমান্য হল? এই প্রশ্নই এখন উঠছে ৷