Mamata Banerjee slams Narendra Modi: 'মুখে লিউকোপ্লাস্ট দিয়ে রাখেন মোদিবাবু?', বাংলায় পাকিস্তানের হুমকি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে টার্গেট মমতার
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee slams Narendra Modi: বুধবার আরামবাগের কালিপুর স্পোর্টস কমপ্লেক্সের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরামবাগ: ভবানীপুরের তৃণমূল প্রার্থী হিসেবে ভোটের মনোনয়ন জমা দিয়েই প্রচারে ঝাঁঝ বাড়ালেন মমতা বন্দোপাধ্যায়। আরামবাগ থেকে সরাসরি নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘বাংলাকে আবার পাকিস্তানকে দিয়ে হুমকি দেওয়া হচ্ছে, তখন কেন মুখে লিউকোপ্লাস্ট দিয়ে রাখেন মোদিবাবু?’, বুধবার আরামবাগের কালিপুর স্পোর্টস কমপ্লেক্সের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আসলে কিছুদিন আগেই কলকাতা পর্যন্ত হামলা চালানোর হুমকি দিয়েছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। তিনি হুমকির সুরে বলেন, ‘ভারত যদি ভবিষ্যতে কোনও মিথ্যা অজুহাতে পাকিস্তানে অভিযান চালায়, তবে আমরা তা কলকাতা পর্যন্ত নিয়ে যাব।’ আর খোয়াজার এই দাবি নিয়ে প্রথম থেকেই সোচ্চার ছিলেন মুখ্যমন্ত্রী। আজ আবার তিনি এই ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করলেন। তাঁর প্রশ্ন, কেন পাকিস্তান হুমকি দিলেও চুপ করে রয়েছে ভারত।
advertisement
আরও পড়ুন: ‘আর আসা হবে না! নন্দীগ্রামে হারিয়েছি, এবার ভবানীপুরে হারাব’, মনোনয়নের দিনই মমতাকে ‘ওপেন চ্যালেঞ্জ’ শুভেন্দুর
মমতা বলেন, ‘এই বার রাজ্যে সাংঘাতিক পরিস্থিতিতে ভোট হচ্ছে। মোটাভাই যাঁর বাড়িতে ভাত খেয়েছিলেন, তাঁর নামও বাদ দিয়ে দিয়েছে। আমি বোকা হতে পারি, কিন্তু আইনজীবী হিসাবে আমার মনে হয়, আবার আমাদের কোর্টে যাওয়া উচিত। কেন ট্রাইবুনালে আবেদন করার সুযোগ না দিয়ে প্রথম দফার ভোটে ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে দেওয়া হল। আর তো কটা দিন, তারপর বিজেপি এ পাশ, ও পাশ, ধপাস।’
advertisement
advertisement
আরও পড়ুন: সর্বহারাদের দলের নতুন মুখও ‘সর্বহারা’! বালিগঞ্জের সিপিআইএম প্রার্থী আফরিনের স্থাবর সম্পত্তি ‘শূন্য’, হলফনামায় আর কী চমক?
মমতার দাবি, ‘চৈত্র সেলের মতো দেশের সব জায়গা বিক্রি হয়ে গিয়েছে। কিছু করার নেই। তবু বলি ইঞ্চিতে-ইঞ্চিতে লড়াই হবে।’ এ দিন আরামবাগে ঢালাও প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি জানান, সব বাড়ি পাকা করে দেওয়া হবে। কোনও কাঁচা বাড়ি থাকবে না। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন মিলবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া আলু চাষিদেরও বার্তা দেন মমতা। তিনি জানান, সরকার আলু কিনছে। মিড ডে মিল, আইসিডিএস-এর জন্য আলু কেনা হচ্ছে। আর কোনও চাষি চাইলে বাইরেও আলু কিনতে পারে।
advertisement
আবীর ঘোষাল
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 08, 2026 3:06 PM IST









