advertisement

Student Death: ফের শিরোনামে যাদবপুর! রাজ‍্যে নার্সিং পড়ুয়ার রহস‍্য মৃত‍্যু! আত্মহত্যা নাকি অন্য কিছু তদন্তে পুলিশ

Last Updated:

Student Death: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মৃত্যুর ঘটনার কয়েক মাস কাটতে না কাটতেই ফের নার্সিং পড়ুয়ার রহস‍্যজনক মৃত‍্যু। ঘটনাটি ঘটেছে পূর্ব যাদবপুর থানা এলাকায়।

ফের শিরোনামে যাদবপুর! নার্সিং পড়ুয়ার রহস‍্য মৃত‍্যু!
ফের শিরোনামে যাদবপুর! নার্সিং পড়ুয়ার রহস‍্য মৃত‍্যু!
কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মৃত্যুর ঘটনার কয়েক মাস কাটতে না কাটতেই ফের নার্সিং পড়ুয়ার রহস‍্যজনক মৃত‍্যু। ঘটনাটি ঘটেছে পূর্ব যাদবপুর থানা এলাকায়। ছাত্রীর নাম মল্লিকা দাস। তাঁর বয়স ২২ বছর। পূর্ব যাদবপুরের গ্রিন পার্কে এক পি.জি থেকে উদ্ধার করা হয়েছে তাঁর ঝুলন্ত দেহ।
প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, ছাত্রীর বাড়ি বাঁকুড়া। বাঁকুড়া থেকে নার্সিং পড়তে কলকাতায় আসেন তিনি। তিনি বাইপাস সংলগ্ন একটি বেসরকারি নার্সিং কলজের চতুর্থ বর্ষের ছাত্রী। সোমবার, সকালে ৭-৮ টা নাগাদ পিজির ছাদে ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান প্রত‍্যক্ষদর্শীরা। পুলিশের প্রাথমিক ধারণা, গতকাল অর্থাৎ রবিবার রাতেই মারা যান এই ছাত্রী। দেহে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন নেই।
advertisement
advertisement
সম্পর্কের টানাপোড়েনে আত্মহত্যা নাকি অন্য কিছু, তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। সূত্রের খবর, ময়না তদন্তের জন‍্য মৃতদেহ নিয়ে যাওয়া হবে নীলরতন সরকার হাসপাতালে। তবে, এখনও পর্যন্ত বাড়ির থেকে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Student Death: ফের শিরোনামে যাদবপুর! রাজ‍্যে নার্সিং পড়ুয়ার রহস‍্য মৃত‍্যু! আত্মহত্যা নাকি অন্য কিছু তদন্তে পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement