advertisement

HS Exam 2025: সেমিস্টারের আগে শেষ উচ্চ মাধ্যমিকে বাড়ল ছাত্রীসংখ্যা, পরীক্ষার হলে এবার বিরাট কড়াকড়ি! জানুন

Last Updated:

HS Exam 2025: চলতি বছরে উচ্চ মাধ্যমিক শুরু হতে চলেছে ৩ মার্চ, শেষ হবে ১৮ মার্চ। এ বছরই বার্ষিক ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার অন্তিম বর্ষ। কারণ, পরবর্তী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫-২৬ থেকে সিমেস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা।

News18
News18
কলকাতাঃ চলতি বছরে উচ্চ মাধ্যমিক শুরু হতে চলেছে ৩ মার্চ, শেষ হবে ১৮ মার্চ। এ বছরই বার্ষিক ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার অন্তিম বর্ষ। কারণ, পরবর্তী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫-২৬ থেকে সিমেস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা। মোট পরীক্ষার্থী পাঁচ লক্ষ নয় হাজার। শেষ বছর, ৪৫.৩২% ছেলে পরীক্ষার্থী, ৫৪.৬৮ মেয়ে পরীক্ষা দেবে।‌ ছেলেদের থেকে ৪৭ হাজার ৫৭১ বেশি ছাত্রী পরীক্ষা দেবে।
উচ্চ মাধ্যমিকে মেটাল ডিটেক্টর সব ভেন্যুতে। প্রতি বছর পরীক্ষার নিরাপত্তা নিয়ে ওঠে একাধিক প্রশ্ন। পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যেই সমাজমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনাও ঘটেছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্য গত বছর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বেশ কিছু কঠোর পদক্ষেপ করা হয়েছে। তার মধ্যে অন্যতম ছিল, স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলিকে চিহ্নিত করে সেখানে ‘মেটাল ডিটেক্টর’-এর মাধ্যমে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি।
advertisement
advertisement
এ বছর থেকে সেই ব্যবস্থায় পরিবর্তন আনতে চলেছে শিক্ষা সংসদ। এ বার পরীক্ষার্থীদের দেহ তল্লাশিতে আর পুলিশ নয়। দেহ তল্লাশি করবেন পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। এ ক্ষেত্রে যে সমস্ত স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, তাদের হাতে শিক্ষা সংসদের তরফ থেকেই তুলে দেওয়া হবে একটি ‘মেটাল ডিটেক্টর’।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
HS Exam 2025: সেমিস্টারের আগে শেষ উচ্চ মাধ্যমিকে বাড়ল ছাত্রীসংখ্যা, পরীক্ষার হলে এবার বিরাট কড়াকড়ি! জানুন
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১২ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১২ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১২ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • দৈনিক রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement