advertisement

কোন বাড়িতে ফিরবে মেয়ে? পরীক্ষার্থীকে নিয়ে মা-শাশুড়ির টানাটানি! উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে বেমক্কা অসুস্থ হয়ে গেল পড়ুয়া

Last Updated:

জানা গিয়েছে , গুসকরা গার্লস হাইস্কুলের ওই ছাত্রী দু’সপ্তাহ আগে গুসকরা শহরেরই এক যুবকের সঙ্গে প্রেম করে বিয়ে করে। ছাত্রীর বাবা-মা এই বিয়েতে প্রথমে রাজি ছিলেন না বলে অভিযোগ। যদিও ছাত্রীর শাশুড়ির দাবি, দুই পরিবারের মধ্যে কথাবার্তা বলেই বিয়ে ঠিক হয়েছিল।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
গুসকরা: উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে মা-শাশুড়ির টানাটানিতে অসুস্থ হয়ে পড়ল পরীক্ষার্থী। শেষে শ্বশুরবাড়িতেই ফিরলেন ছাত্রী। নজিরবিহীন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
প্রেম করে বিয়ের পনেরো দিনের মাথায় উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে এসে মা ও শাশুড়ি অশান্তির জেরে অসুস্থ হয়ে পড়লেন এক পরীক্ষার্থী। বৃহস্পতিবার গুসকরা পি পি ইন্সটিটিউশন পরীক্ষাকেন্দ্রের বাইরে মা ও শাশুড়ির টানাটানিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। পরে গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে কিছুক্ষণ চিকিৎসার পর ছাত্রীকে ছেড়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত তিনি নিজের ইচ্ছায় শ্বশুরবাড়িতেই ফিরে যান বলে জানা গিয়েছে।
advertisement
জানা গিয়েছে , গুসকরা গার্লস হাইস্কুলের ওই ছাত্রী দু’সপ্তাহ আগে গুসকরা শহরেরই এক যুবকের সঙ্গে প্রেম করে বিয়ে করে। ছাত্রীর বাবা-মা এই বিয়েতে প্রথমে রাজি ছিলেন না বলে অভিযোগ। যদিও ছাত্রীর শাশুড়ির দাবি, দুই পরিবারের মধ্যে কথাবার্তা বলেই বিয়ে ঠিক হয়েছিল। বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষা দিতে শ্বশুরবাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রে আসে ছাত্রী। স্বামী তাকে কেন্দ্রে পৌঁছে দিয়ে চলে যান।
advertisement
advertisement
অভিযোগ, পরীক্ষা শেষ করে বাইরে বেরোতেই তার মা তাকে নিজের সঙ্গে নিয়ে যেতে চান। তা নিয়ে শুরু হয় টানাটানি। ছাত্রী যেতে না চাইলে ধাক্কাধাক্কির মধ্যে পড়ে গিয়ে মাথায় চোট পান সে। সঙ্গে সঙ্গেই তাকে গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। হাসপাতাল চত্বরে দুই পরিবারের মধ্যে বচসার ঘটনাও ঘটে, যা ঘিরে স্কুল চত্বরে চাঞ্চল্য ছড়ায়। চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হলে ছাত্রীকে স্বাস্থ্য কেন্দ্র থেকে ছেড়ে দেওয়া হয়। পরে তিনি নিজের ইচ্ছায় শ্বশুরবাড়িতে ফিরে যায় বলে পরিবার সূত্রে খবর।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
কোন বাড়িতে ফিরবে মেয়ে? পরীক্ষার্থীকে নিয়ে মা-শাশুড়ির টানাটানি! উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে বেমক্কা অসুস্থ হয়ে গেল পড়ুয়া
Next Article
advertisement
'৬০ লাখ 'ডিলিট' ভোটারদের ফিরিয়ে এনেই ভোট করতে হবে...' জ্ঞানেশ কুমারদের সঙ্গে বৈঠকে দাবি সেলিমের
'৬০ লাখ ভোটারদের ফিরিয়ে এনেই ভোট করতে হবে...' জ্ঞানেশ কুমারদের সঙ্গে বৈঠকে দাবি সেলিমের
  • নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সর্বদলীয় বৈঠকে বড় দাবি জানাল সিপিআইএম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহাম্মদ সেলিম জানান, প্রশাসনিক আধিকারিকদের গাফিলতিতে সমস্যা হয়েছে এটা স্বীকার করেছে ফুল বেঞ্চ। তিনি বলেন, দলের তরফে সিপিএমএম দাবি রেখেছে, "নির্বাচন কমিশনকে তার সম্মান বজায় রাখতে হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement