advertisement

Madhyamik Exam Latest News: পরীক্ষাকেন্দ্রে উত্তর লিখে 'সাহায্য'! মাধ্যমিক পরীক্ষায় টুকলি করানোর অভিযোগে বরখাস্ত শিক্ষক

Last Updated:

ঘটনাটি ঘটেছে মালদহ জেলার মানিকচক ব্লকের মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে। অভিযুক্ত শিক্ষক সানোয়ার আলী পারভেজ, তিনি ওই বিদ্যালয়েরই সহকারী শিক্ষক। অভিযোগ, গত ৬ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষার হলে একটি কাগজে উত্তর লিখে পরীক্ষার্থীদের নকল করতে সহযোগিতা করেন তিনি। বিষয়টি নজরে আসতেই তৎপর হয় মধ্যশিক্ষা পর্ষদ।

মানিকচকের মথরাপুর বিএসএস হাইস্কুল
মানিকচকের মথরাপুর বিএসএস হাইস্কুল
মালদহ, জিএম মোমিন: মাধ্যমিক পরীক্ষার পবিত্রতায় বড়সড় প্রশ্ন তুলে দিল মালদহের মানিকচক ব্লকের একটি ঘটনা। মাধ্যমিক পরীক্ষার্থীকে টুকলি করাতে সহযোগিতা করার অভিযোগে বরখাস্ত করা হল এক বিদ্যালয় শিক্ষককে। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শিক্ষকতা থেকে বরখাস্ত থাকবেন ওই শিক্ষক।
ঘটনাটি ঘটেছে মালদহ জেলার মানিকচক ব্লকের মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে। অভিযুক্ত শিক্ষক সানোয়ার আলী পারভেজ, তিনি ওই বিদ্যালয়েরই সহকারী শিক্ষক। অভিযোগ, গত ৬ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষার হলে একটি কাগজে উত্তর লিখে পরীক্ষার্থীদের নকল করতে সহযোগিতা করেন তিনি। বিষয়টি নজরে আসতেই তৎপর হয় মধ্যশিক্ষা পর্ষদ।
advertisement
advertisement
ভাজার আগে গরম তেলে দিন জাস্ট এক চিমটে ‘ম্যাজিক’! পাতে উঠবে ফুলকো, ঝরঝরে সুগন্ধী লুচি!
পর্ষদের তরফে জারি করা নির্দেশে জানান‌ হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত অবস্থায় রাখা হবে। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক সানোয়ার আলী পারভেজ এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতীন্দ্রনাথ দাস প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি। তবে তাঁরা দু’জনেই জানিয়েছেন, বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।
advertisement
মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় এমন ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে উঠছে নানা প্রশ্ন।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam Latest News: পরীক্ষাকেন্দ্রে উত্তর লিখে 'সাহায্য'! মাধ্যমিক পরীক্ষায় টুকলি করানোর অভিযোগে বরখাস্ত শিক্ষক
Next Article
advertisement
Bengal News: বিহার থেকে কলকাতায় ঢুকছিল সিঙ্গল-শটার, পিস্তল, কার্তুজ! ঠিক সময়ে আটকে দিল কলকাতা পুলিশ
বিহার থেকে কলকাতায় ঢুকছিল সিঙ্গল-শটার, পিস্তল, কার্তুজ! ঠিক সময়ে আটকে দিল কলকাতা পুলিশ
  • বিহার থেকে কলকাতায় আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা

  • তল্লাশিতে উদ্ধার হয়েছে ৩টি সিঙ্গল-শটার, ২টি রিভলভার, ১টি পিস্তল

  • ১১ রাউন্ড কার্তুজও কলকাতা পুলিশের হাতে.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement