advertisement

GATE 2023: সামনেই প্রকাশিত হবে GATE 2023-এর ফলাফল! কীভাবে দেখবেন জেনে নিন

Last Updated:

পরীক্ষার সময়সূচী অনুযায়ী, এবছর অর্থাৎ ২০২৩এর মার্চের ১৬ তারিখে গেটের ফলাফল প্রকাশ পাওয়ার কথা ছিল৷ প্রার্থীরা গেটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে ফলাফল দেখতে পাবেন

 সামনেই প্রকাশিত হবে GATE 2023-এর ফলাফল! কীভাবে দেখবেন জেনে নিন
সামনেই প্রকাশিত হবে GATE 2023-এর ফলাফল! কীভাবে দেখবেন জেনে নিন
গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং বা গেট ২০২৩ পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে সামনের সপ্তাহেই৷ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) কানপুর প্রকাশ করবে এই ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফলাফল৷ পরীক্ষার সময়সূচী অনুযায়ী, এবছর অর্থাৎ ২০২৩এর মার্চের ১৬ তারিখে গেটের ফলাফল প্রকাশ পাওয়ার কথা ছিল৷ প্রার্থীরা গেটের অফিসিয়াল ওয়েবসাইট- gate.iitk.ac.in এ গিয়ে লগ ইন করে ফলাফল দেখতে পাবেন৷ তবে নিজেদের স্কোরবোর্ড দেখার জন্য প্রার্থীদের মার্চ ২১ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে৷ প্রভিসনল উত্তরপত্র এবং প্রশ্নপত্রকে ঘিরে প্রার্থীদের প্রতিক্রিয়া ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে৷ উত্তরপত্রের চূড়ান্ত সংস্করণটি ফলাফলের সঙ্গেই প্রকাশ পাবে৷
কীভাবে দেখবেন ফলাফল
ধাপ ১: রেজাল্ট ঘোষণার পরেই গেটের অফিসিয়াল পোর্টাল gate.iitk.ac.in-এ যেতে হবে
advertisement
ধাপ ২: লগইন পেজে গিয়ে পরিচয়পত্র-সহ অন্যান্য সমস্ত তথ্য পূরণ করুন
ধাপ ৩: লগইন করার পর আপনি দেখতে পাবেন ড্যাশবোর্ডে রেজাল্ট দেখার অপশন দেখতে পাবেন
ধাপ ৪: পুরোটা ভাল করে দেখে নিন এবং রেজাল্ট ডাউনলোড করুন
advertisement
ধাপ ৫: ভবিষ্যতের জন্য এই ফলাফলের একটি প্রিন্ট নিয়ে রাখুন
এবছর পরীক্ষা হয়েছে কম্পিউটার বেস মোডে, সময়সীমা ৩ ঘন্টা৷ সবমিলিয়ে মোট ২৯ টি বিষয়ের ওপর হতে চলেছে GATE পরীক্ষা৷ ফেব্রুয়ারির ৪,৫,১১ এবং ১২ তারিখে হয়েছে এবছরের GATE পরীক্ষা৷
advertisement
GATE ২০২৩ পরীক্ষাটির সংগঠন করেছে IIT কানপুর,তবে এই পরীক্ষার পরিচালনার দায়িত্বে থাকবে ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স সহ আরও ছয়টি IIT৷ IIT বম্বে, দিল্লি, গুয়াহাটি, খড়্গপুর, মাড্রাস এবং রুরকি এই ছয়টি আইআইটি পরিচালনা করবে গেট পরীক্ষা৷ পরীক্ষাটি ন্যাশনাল কো-অর্ডিনেশন বোর্ড -GATE, উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, ভারত সরকারের পক্ষ থেকে পরিচালিত হয়
advertisement
GATE হল আর্কিটেকচার, আর্টস, কমার্স, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি এবং বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের স্নাতকত্তর বা ডক্টরেট করার জন্য প্রবেশিকা পরীক্ষা৷
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
GATE 2023: সামনেই প্রকাশিত হবে GATE 2023-এর ফলাফল! কীভাবে দেখবেন জেনে নিন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement