ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়ো-এনার্জি দিচ্ছে ফেলোশিপের সুযোগ, কী ভাবে করবেন আবেদন? জেনে নিন!
- Published by:Pooja Basu
Last Updated:
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
#নয়াদিল্লি: নতুন ও নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রকের স্বশাসিত প্রতিষ্ঠান সর্দার সরণ সিং ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়ো-এনার্জি (National Institute of Bio-Energy)‘SSS-NIBE বায়োএনার্জি প্রমোশন ফেলোশিপ’(SSS-NIBE Bioenergy Promotion Fellowship)-এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে। জুনিয়র রিসার্চ ফেলো (JRF), সিনিয়র রিসার্চ ফেলো (SRF) বায়োএনার্জি ক্ষেত্রে গবেষণা সহযোগী সহ মোট নয়টি আসন গবেষণা ফেলো নিয়োগের ঘোষণা করা হয়েছে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। NIBE অ্যাপ্লিকেশন উইন্ডোটি ৫ জুন পর্যন্ত খোলা থাকবে। যাঁরা যাঁরা আবেদন করতে ইচ্ছুক, তাঁদের শীঘ্রই আবেদনটি জমা দিতে হবে।
NIBE 2021: যোগ্যতা
advertisement
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের অবশ্যই বেসিক সায়েন্সে স্নাতকোত্তর (PG) ডিগ্রি থাকতে হবে এবং নেট/গেট (NET/GATE) যোগ্যতাসম্পন্ন হতে হবে। যাঁরা সহকারী অধ্যাপক সহ CSIR/UGC NET এর মাধ্যমে নির্বাচিত পেশাদার কোর্সে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন, এছাড়া গেট এবং জাতীয় স্তরের যে সমস্ত পরীক্ষা DST, DBT, DAE, DOS, DRDO, MHRD, ICAR, ICMR, IIT, IISc, IISER দ্বারা পরিচালিত হয়, সেই সমস্ত প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
advertisement
বয়সসীমা: প্রতিটি পোস্টের জন্য সর্বাধিক বয়সের সীমা আলাদা। যাঁরা JRF-এর জন্য আবেদন করবেন, তাঁদের বয়স ২৮ বছরের বেশি হওয়া যাবেনা। SRF এবং RA-র জন্য সর্বোচ্চ বয়স সীমা যথাক্রমে ৩২ বছর এবং ৩৫ বছর হবে।
NIBE নিয়োগ 2021: বাছাই প্রক্রিয়া
সফল আবেদনকারীদের যোগ্যতার ভিত্তিতে এবং উন্মুক্ত বিজ্ঞাপনের মাধ্যমে নির্বাচন করা হবে। মহাপরিচালকের সভাপতিত্বে একটি কমিটি থাকবে, SSS-NIBE বিষয় যে বিশেষজ্ঞ রয়েছেন তাঁরা ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে আবেদনকারীদের মূল্যায়ন করবে। সফল আবেদনকারীদের সঙ্গে কার্যপ্রণালী অনুসারে যোগাযোগ করা হবে।
advertisement
NIBE আবেদন প্রক্রিয়া:
স্টেপ ১. NIBE-এর অফিসিয়াল ওয়েবসাইট www.nibe.res.in -এ যান
স্টেপ ২. হোমপেজের মধ্যে, কেরিয়ার ট্যাবে যান
স্টেপ ৩. এর পর JRF/SRF/RA নিয়োগের জন্য অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করুন
স্টেপ ৪. একটি Google ফর্ম খোলা হবে। সমস্ত প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন এবং যে বিষয়ে আপনি এই প্রতিষ্ঠান থেকে গবেষণা করতে চান গবেষণা ও উন্নয়নমূলক কাজের বিষয়ে ৫০০ শব্দের একটি সংক্ষিপ্তাকার বিবরণ লিখুন।
advertisement
স্টেপ ৫. জমা দেওয়ার আগে একবার চেক করুন এবং ‘Submit’ অপশনে ক্লিক করুন।
NIBE নিয়োগ 2021: বৃত্তি/ফেলোশিপের পরিমাণ
DST নিয়ম অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের IRF/SRF ফেলোশিপ প্রদান করা হবে। JRF পদে নির্বাচিত প্রার্থীরা প্রতিমাসে ৩১,০০০ টাকা, SRF-রা প্রতিমাসে ৩৫,০০০ টাকা এবং RA-রা প্রতি মাসে ৪৭,০০০ টাকায় স্টাইপেন্ড পাবেন।
Location :
First Published :
May 20, 2021 4:57 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়ো-এনার্জি দিচ্ছে ফেলোশিপের সুযোগ, কী ভাবে করবেন আবেদন? জেনে নিন!









