advertisement

PMRF 2021: গবেষণায় আগ্রহী? সর্বোচ্চ বেতনের ফেলোশিপ নিয়ে জানুন বিশদে

Last Updated:

প্রার্থীদের PMRF অনুমোদিত প্রতিষ্ঠানে পিএইচডি কর্মসূচীতে আবেদনের জন্য ডেডলাইন খেয়াল রাখতে হবে

#নয়াদিল্লি: দেশের বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণার মান উন্নয়নের লক্ষ্যে সর্বাধিক বেতনের ফেলোশিপ, প্রধানমন্ত্রী রিসার্চ ফেলো (Prime Minister’s Research Fellows) সংক্ষেপে PMRF তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট প্রকল্পে সমস্ত আইআইটি (IIT) আইআইএসইআর (IISER), এবং কিছু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং এনআইটি (NIT)-র মতো প্রতিষ্ঠান যেগুলি বিজ্ঞান অথবা প্রযুক্তিতে ডিগ্রি দেয় তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কী ভাবে প্রার্থী নির্বাচন করা হবে
যে সকল ছাত্রছাত্রী এই সুযোগ নিতে চান তাঁরা শিক্ষাবর্ষ শুরু সময়ে PMRF-এর জন্য, সরাসরি প্রবেশের চ্যানেল এবং পার্শ্বীয় প্রবেশের চ্যানেল-এই দুটি চ্যানেলের মাধ্যমে আবেদন করতে পারেন।
যোগ্য প্রার্থীদের যে কোনও PMRF অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে এবং পিএইচডি কর্মসূচীতে নথিভুক্ত হতে হবে৷ যদি কেউ নির্বাচিত হন, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ওই প্রার্থীকে মনোনীত করবেন কিন্তু মনোনয়ন PMRF দ্বারা অনুমোদন করা হবে কি না সে বিষয়ে গ্যারান্টি দেবে না।
advertisement
advertisement
PMRF পার্শ্বীয় প্রবেশের জন্য, স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে এমন প্রার্থীরা যে কোনও PMRF অনুমোদিত প্রতিষ্ঠানে পিএইচডি-তে যোগদানের ১২ মাসের মধ্যে মনোনয়ন পাবেন বলে আশা করা হচ্ছে।
সরাসরি প্রবেশের জন্য, যে সকল প্রার্থী এমটেক শেষ করেছেন অথবা পিএইচডি করছেন তাঁরা তাঁদের গবেষণার কাজের স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। পরবর্তীকালে, বিজ্ঞান এবং প্রযুক্তি-সম্পর্কিত যে কোনও শাখার চূড়ান্ত বর্ষের প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনকারীর অন্তত ৮ সিজিপিএ (CGPA) থাকতে হবে। যাঁদের ডিগ্রিতে কম নম্বর থাকবে তাঁরা গেটের (GATE) মাধ্যমে আবেদন করবেন।
advertisement
PMRF-এর শীর্ষ কমিটি, যা হল একটি বিশেষজ্ঞ প্যানেল, সেটি মনোনয়ন পরীক্ষা করবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
আবেদন নিয়ম
PMRF-এর কোনও নির্দিষ্ট সময়সীমা নেই, যেহেতু এটি একটি চলতি প্রকল্প, প্রার্থীদের PMRF অনুমোদিত প্রতিষ্ঠানে পিএইচডি কর্মসূচীতে আবেদনের জন্য ডেডলাইন খেয়াল রাখতে হবে।
কোথায় গবেষণা করতে পারবেন
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, কলকাতায় , পুণে, ভোপাল এবং বেরহামপুরে আইআইএসইআর, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, আইআইএসি ব্যাঙ্গালোর, আইআইটি (আইএসএম) ধানবাদ, দিল্লি ও হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন আইআইটিএস-সহ মোট ৩৮টি PMRF অনুমোদিত প্রতিষ্ঠান রয়েছে।
advertisement
যোগ্যতা এবং আবেদনের প্রক্রিয়ার বিষয়ে আরও জানতে, প্রার্থীরা PMRF ডিসেম্বর ২০২১-এর ওয়েবসাইট দেখতে পারেন।
বৃত্তি কত
নির্বাচিত প্রার্থীরা প্রথম দু' বছরের জন্য প্রতি মাসে ৭০,০০০ টাকা, তৃতীয় বছরের জন্য মাসিক ৭৫,০০০ টাকা এবং চতুর্থ ও পঞ্চম বছরে মাসিক ৮০,০০০ টাকার ফেলোশিপ পাবেন। পাশাপাশি, পাঁচ বছরের শিক্ষায় জরুরি খরচ এবং যাতায়াতের ব্যয়ের জন্য বার্ষিক গবেষণার কাজে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
PMRF 2021: গবেষণায় আগ্রহী? সর্বোচ্চ বেতনের ফেলোশিপ নিয়ে জানুন বিশদে
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement